ঢাকা ০৫:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

সীমান্ত এলাকায় অভিযান,  প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

স্টাফ রিপোর্টার ::
  • আপডেট সময় : ০৯:০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪
  • / 298
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড়, কসমেটিক্স, মদসহ অবৈধ মালামাল আটক করেছে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি।

 বৃহস্পতিবার(১৯)  ডিসেম্বর নারায়নতলা, ডলুরা ও লাউড়েরগর এলাকা থেকে এই মালামাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪শ ৫০ টাকা।

এক প্রেসবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুনামগঞ্জ সদর উপজেলার নারায়নতলা বিওপির নায়েব সুবেদার মো. আব্দুল মান্নানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় মালামাল জব্দ করেছে।

বুধবার জাহাঙ্গীর নগর ইউনিয়নের কামারভিটা ও শহীদ মিনার এলাকায়  মালিকবিহীন বিপুল পরিমাণ ভারতীয় সিঙ্গানিয়া (SINGHANIA) ফ্যাব্রিক এর থান কাপড়, কসমেটিক্স এবং মদ আটক করা হয়।যার মূল্য ৪০ লক্ষ ২৫ হাজার তিনশ’ টাকা।এছাড়াও বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে চিনি ও সুপারি, কয়লা, জিরা, গরু ও কম্বল জব্দ করা হয়েছে। এসব পণ্যের মূল্য ৫ লক্ষ ১০ হাজার ১৫০ টাকা।

সুনামগঞ্জ ব্যটালিয়ন ২৮ বিজিবি’র  অধিনায়ক লে. কর্ণেল একে এম জাকারিয়া কাদির বলেন, বিভিন্ন উপজেলার সীমান্ত এলাকা থেকে ৪৫ লক্ষ ৩৫ হাজার ৪শ ৫০ টাকার ভারতীয় অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। এসব মালামাল জেলা শুল্ক কার্যালয় এবং মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। একইসাথে সীমান্তে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সীমান্ত এলাকায় অভিযান,  প্রায় অর্ধ কোটি টাকার অবৈধ মালামাল জব্দ

আপডেট সময় : ০৯:০৯:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর ২০২৪