ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

জগন্নাথপুরে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি ::
  • আপডেট সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫
  • / 384
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জগন্নাথপুরে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১ জন।

বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে জগন্নাথপুর উপজেলার কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর তাহফিমুল হাসান আবির (১৬) জগন্নাথপুর বাজারের ব্যবসায়ী মোঃ আমির হোসেন ও মাতা স্কুল শিক্ষিকা সুলতানা জাহান নীলার একমাত্র
পুত্র ও জগন্নাথপুর স্বরুপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনীর শিক্ষার্থী। নিহত আবির পিতা মাতার সাথে জগন্নাথপুরে পৌরশহরে একটি ভাড়া বাসায় থাকতো। তাদের গ্রামের বাড়ী শান্তিগন্জ উপজেলার হলদারকান্দি গ্রামে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবির ও তার সম্পর্কে চাচা আবু তালেব মোটরসাইকেলযোগে নিজ গ্রাম হলদারকান্দি থেকে জগন্নাথপুরের উদ্দেশ্যে আসছিল। পথিমধ্যে কোন্দানালা ও দাড়াখাই সেতুর মধ্যবর্তী স্থানে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি মোটরসাইকেল সংঘর্ষে বাঁধে। এতে আবির ও তালেব আহত হয়। গুরুতর আহত আবিরকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন বলেন, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। আহত আবু তালেবকে প্রাথমিক চিকিৎসা শেষে জগন্নাথপুর থানায় জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে। মরদেহ জগন্নাথপুর স্বাস্থ্য কমপ্লেক্সের হিমাগারে রাখা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জগন্নাথপুরে মোটরসাইকেলের সংঘর্ষে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

আপডেট সময় : ০২:৪২:২১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২৫