ঢাকা ১১:০৫ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ধর্মপাশায় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

মহি উদ্দিন আরিফ, ধর্মপাশা প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫
  • / 359
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বরইহাটি গ্রামের বাসিন্দা সাদেক আহমেদকে (৪৫) গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নিজ গ্রামের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

তিনি উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক পদে রয়েছেন।

ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ এনামুল হক বলেন, নাশকতার প্রস্তুতির অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ধর্মপাশা উপজেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ১৮জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ১৫থেকে ২০জনকে আসামি করে গত বছরের ৭ডিসেম্বর বিশেষ ক্ষমতা আইনে থানায় একটি মামলা হয়।

এই মামলার তদন্তেপ্রাপ্ত আসামি হিসেবে উপজেলার পাইকুরাটি ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক সাদেক আহমেদকে বরইহাটি গ্রামের সামনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল বুধবার দুপুরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ধর্মপাশায় ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৪৯:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫