ঢাকা ০৭:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

শান্তিগঞ্জে নাইন্দা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা, কৃষকদের ক্ষোভ

শান্তিগঞ্জ প্রতিনিধি ::
  • আপডেট সময় : ০৬:৫০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫
  • / 312
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে শান্তিগঞ্জ উপজেলার নাইন্দা নদীতে বাঁধ নির্মাণ করে পানির প্রবাহ আটকে দিয়ে মাছ শিকার চেষ্টা করা হচ্ছে। উপজেলার জয়কলস ইউনিয়নের সদপুর এলাকার কোল ঘেঁষে বয়ে যাওয়া নদীর অংশে অবৈধভাবে বাঁধ দেওয়ার কাজ করছেন ইজারাদাররা।

এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করলে কৃষি জমিতে পানি সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়তে হবে কৃষকদের৷

সরজমিন গিয়ে দেখা যায়, নাইন্দা নদীর মাঝামাঝি অংশে লিজগ্রহীতা কামরূপদলং মৎস্যজীবী সমবায় সমিতির সদস্যরা মাছ শিকারের জন্য বাঁধ দেয়ার কাজ করছেন৷ নিয়ম অনুযায়ী, প্রবহমান কোনো জলাশয়ে কোনো ধরনের বাঁধ, স্থায়ী অবকাঠামো বা অন্য কোনোভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

জলাশয়ে পানির প্রবাহ ও মাছের চলাচল বাঁধ দিয়ে বা অন্য কোনোভাবে বাধাগ্রস্ত করলে শাস্তির বিধান থাকলেও কোন কিছুর তোয়াক্কা করছেন না লিজগ্রহীতারা। গত বছরও নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা করেছিলেন তারা। এরপর উপজেলা প্রশাসনের হস্তক্ষেপে আর তারা বাঁধ দিয়ে মাছ শিকার করতে পারেননি৷

স্থানীয় কৃষকদের সাথে কথা হলে তারা বলেন, প্রতিবছরই ইজারাদাররা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা করে৷ এবারও করছে৷ যদি তারা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকার করে তাহলে কৃষি জমির সেচ নিয়ে আমাদের দুশ্চিন্তায় পড়তে হবে। পানি শুকিয়ে গেলে অনেক জমি অনাবাদি থেকে যাবে৷

নদীতে বাঁধ দেয়ার ব্যাপারে কামরূপদলং মৎস্যজীবী সমবায় সমিতির সাধারণ সাধারণ সম্পাদক জমির হোসেনের মুঠোফোনে বারবার কল দিলেও ফোন বন্ধ থাকায় বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

উপজেলা মৎস্য কর্মকর্তা হোসনে আরা খাতুন বলেন, নদীতে বাঁধ দিয়ে মাছ আহরণের কোন নিয়ম নেই।

এ ব্যাপারে শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুকান্ত সাহা বলেন, আগামীকাল সরেজমিন পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে৷

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে নাইন্দা নদীতে বাঁধ দিয়ে মাছ শিকারের চেষ্টা, কৃষকদের ক্ষোভ

আপডেট সময় : ০৬:৫০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫