ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ভারত থেকে কয়লা আনতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৭:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 338
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর সীমান্তে ভারত থেকে অবৈধভাবে  কয়লা আনতে গিয়ে পাথরের গর্তে পড়ে মাথায় আঘাত প্রাপ্ত হয়ে বাংলাদেশী এক কয়লা শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত শ্রমিকের নাম মো. রজব আলী (৫০)। তিনি উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের লাকমা পশ্চিম পাড়া গ্রামের মৃত শমশের আলীর ছেলে।

বুধবার(১২) রাতে নিহত রজব আলীর জামাতা ফারুক মিয়া জানান, তাঁর শ্বশুর অনেক দিন ধরে লাকমা সীমান্তের ওপারে গিয়ে খাসিয়া বস্তিতে কাজ করতেন।

বুধবার দুপুরে কাজ করতে গিয়ে পাথরের গর্তে পড়ে যান। এতে মাথায়  প্রচন্ড আঘাত পেয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান।
এ বিষয়ে ট্যাকেরঘাট অস্থায়ী পুলিশ ক্যাম্পের এএসআই কার্তিক দাস বলেন, রজব আলী অবৈধপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে মাথায় পাথরের আঘাত পেয়ে মারা গেছেন বলে শুনেছি। সন্ধ্যায় নিহতের বাড়িতে গিয়ে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

সুনামগঞ্জ ব্যাটালিয়নের (২৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ কে এম জাকারিয়া কাদির বলেন, স্হানীয় সুত্রে জানতে পেরেছি লোকটি অবৈধভাবে ভারতের ভিতরে গিয়ে  কাজ করতো। আজ দুর্ঘটনায় সে মারা গেছে এবং তাঁর স্বজনরা লাশ বাড়িতে নিয়ে এসেছে।

তিনি বলেন, সীমান্ত এলাকায় বিজিবির কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এরপর জীবনের ঝুঁকি নিয়ে তাঁরা বিজিবির চোখ পাখি দিয়ে ভিতরে চলে যাচ্ছে। এধরনের কাজ যারা করছে তাদের খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ভারত থেকে কয়লা আনতে গিয়ে বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

আপডেট সময় : ০৭:৩৬:০৪ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫