ঢাকা ১০:০১ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬, ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

তাহিরপুরে দায়িত্বশীল সমাবেশে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান

নিবন্ধন ফেরত ও নেতাদের মুক্তির দাবীতে আন্দোলনে যাবে জামায়াত

আব্দুল আলীম ইমতিয়াজ, তাহিরপুর প্রতিনিধি
  • আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫
  • / 510
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন ফেরত পেতে ও সাবেক এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবীতে আন্দোলনে যাবার ঘোষণা দিয়েছেন সুনামগঞ্জ জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান।

তিনি বর্তমান তত্বাবধায়ক সরকারকে উদ্দেশ্য করে বলেন জামায়াতে ইসলামী এদেশে পরিক্ষিত দেশপ্রেমিক দল। দেশকে ফ্যাসিবাদ মুক্ত করতে শত শত নেতা কর্মীকে শাহাদাৎ বরণ করতে হয়েছে, আমাদের নেতাদের জেল জুলুম ফাসির মোকাবিলা করতে হয়েছে। এত ত্যাগ তিতিক্ষার পরেও আপনারা সেই জামায়াতের নিবন্ধন নিয়ে খেলছেন। সংগঠনের নিবন্ধন ও এটিএম আজহারুল ইসলামের  মুক্তি নিশ্চিত করতে ১৮ ফেব্রুয়ারি সারাদেশে আন্দোলন করা হবে বলেও জানান তিনি।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টায় সুনামগঞ্জের তাহিরপুর অডিটোরিয়ামে অনুষ্ঠিত উপজেলা জামায়াতের দ্বায়িত্বশীল সমাবেশে একথাগুলো বলেন জমায়াত নেতা তোফায়েল আহমেদ খান।

তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক রুকন উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিনের সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুনামগঞ্জ শ্রমিককল্যাণ ফেডারেশনের সেক্রেটারি লুতফুর রহমান দুলাল, জসিম উদ্দিন, সেলিম হায়দার, শফিকুল ইসলাম, সাজিনুর মেম্বার প্রমুখ।

সমাবেশ শেষে সুনামগঞ্জ ১ নির্বাচনী এলাকা তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা, মধ্যনগরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান এর সমর্থনে একটি প্রচার মিছিল বের করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুরে দায়িত্বশীল সমাবেশে উপাধ্যক্ষ তোফায়েল আহমদ খান

নিবন্ধন ফেরত ও নেতাদের মুক্তির দাবীতে আন্দোলনে যাবে জামায়াত

আপডেট সময় : ০৩:০৯:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫