ঢাকা ০২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

গাজায় চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের ইফতার বিতরণ

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ০৬:২১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 314
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের গাজায় পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রী বিতরণ করেছে সরকারি নিবন্ধনভুক্ত সেবা সংস্থা হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ।

সরাসরি ফিলিস্তিনি স্বেচ্ছাসেবক টিমের মাধ্যমে বাংলাদেশ থেকে একমাত্র এ সংস্থাটিই ধারাবাহিকভাবে ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন কয়েক‘শ পরিবারের হাজারও সদস্যের খাবার, পানি, শিশুখাদ্যের যোগান দিচ্ছে সংস্থাটি। শুধু এই রমজানেই নয়; বরং ২০২৩ সনের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর থেকেই নিরবিচ্ছিন্নভাবে গাজায় ত্রাণ বিতরণ করছে ঢাকার এই সংস্থাটি।

হাফেজ্জী চ্যারিটেবলের মহাপরিচালক নওমুসলিম মুহাম্মাদ রাজ বলেন, যতদিন পর্যন্ত গাজার সংকট নিরসন না হবে, ততদিন গাজায় আমাদের কার্যক্রম চলমান থাকবে। তিনি বলেন, গাজার মানুষের যে ভয়াবহ দুঃখ-দুর্দশা, সেই তুলনায় আমাদের কার্যক্রম নিতান্তই তুচ্ছ। গত দুই মাস গাজায় যুদ্ধবিরতির নাটক সাজিয়েও ইসরাইল হত্যাযজ্ঞ জারি রেখেছে। এখন খাদ্য সরবরাহের পথও বন্ধ করে দিয়েছে। এ পর্যন্ত ৫০ হাজার মানুষ শহীদ হয়েছেন। আহত হয়েছেন লক্ষাধিক। মিশরের শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন দেড় লাখ মানুষ।

এমতাবস্থায় আমরা তাদের সার্বিক সেবা ও সহযোগিতার লক্ষ্যে গত ৭ মার্চ থেকে দ্বিতীয়বারের মতো মিশর সফরে আছি। মিশরে আন্তর্জাতিক সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে গাজায় এবং শরণার্থী শিবিরে সহায়তা কার্যক্রম পরিচালনা করছি আলহামদুলিল্লাহ।

সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহীম খলিল জানান, গাজাবাসীর প্রচুর পরিমাণে খাবার, পানি, চিকিৎসা ও তাঁবু প্রয়োজন। তিনি দেশের সব মানুষকে নিপীড়িত গাজাবাসীর সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

গাজায় চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশের ইফতার বিতরণ

আপডেট সময় : ০৬:২১:১০ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫