ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

ছোট ভাইয়ের দায়ের কুপে মৃত্যুশয্যায় বড় ভাই

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:১৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 433
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ছোট ভাইয়ের দায়ের কুপে মারাত্মকভাবে আহত হয়ে হাসপাতালের বেডে মৃত্যু পথযাত্রী আপন বড় ভাই। ঘটনাটি ঘটেছে শান্তিগঞ্জ উপজেলার দর্গাপাশা ইউনিয়নের দরগাপাশা গ্রামে। এ নিয়ে শান্তিগঞ্জ থানায় মামলা করেছেন ভুক্তভোগীর মেয়ে তামান্না বেগম।

মামলা সূত্রে জানা যায়, দরগাপাশা গ্রামের মৃত আব্দুল হাসিমের ছেলে আছাবুর রহমান চৌধুরীর সাথে আপন ছোট ভাই প্রবাসী মোস্তাক আহমেদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলে আসছিল। সম্প্রতি প্রবাসী মোস্তাক আহমেদ দেশে আসলে গ্রামবাসীকে নিয়ে বিরোধ মেটানোর চেষ্টা করেন তাদের বড় ভাই সুনু মিয়া চৌধুরী। শালিসের মাধ্যমে সাব্যস্ত হয় আসাবুর রহমান নিজ দখলে থাকা ছোট ভাই মোস্তাক আহমেদর একটি ঘর ছেড়ে দিবেন।

এদিকে নিজ পক্ষ অবলম্বন না করে শালিসে নিরপেক্ষ ভূমিকা পালন করায় আপন বড় ভাই সুনু মিয়া চৌধুরীর প্রতি ক্ষোভের সৃষ্টি হয় আসাবুর রহমানের। এর জের ধরে বিগত ২৮ ফেব্রুয়ারি সুনু মিয়া চৌধুরীকে দা দিয়ে মাথায় আঘাত করেন আসাবুর রহমান। আসাবুর রহমানের ছেলে মাহদী চৌধুরী ও স্ত্রী রেনু বেগম লাঠি নিয়ে সুনু মিয়া চৌধুরীর উপর আঘাত করেন।

মারাত্মকভাবে মাথায় আঘাতপ্রাপ্ত সুনু মিয়ার চিৎকারে ঘরের কাজে নিয়োজিত মিস্ত্রি ও পরিবারের লোকজন এগিয়ে আসলে আসামীরা ঘটনাস্থল ত্যাগ করেন। পরে সুনু মিয়াকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাথায় ৫টি সেলাই দেন এবং উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে তিনি সিলেট পার্কভিউ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার প্রেক্ষিতে আহত সুনু মিয়া চৌধুরীর মেয়ে মোছাঃ তামান্না বেগম বাদী হয়ে আসাদুর রহমান, তার ছেলে মাহদি চৌধুরী ও স্ত্রী রেনু বেগমকে আসামী করে ৩২৩, ৩২৬, ৩০৭, ৫০৬ ও ৩৪ পেনাল কোডে ০২ মার্চ একটি মামলা রুজু করেন।

মামলার বাদী তামান্না বেগম জানান, আসামীরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ও আমাদেরকে হুমকি ধামকি দিচ্ছে। ফলে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আকরাম আলী জানান, মামলার তদন্ত চলছে। আসামী গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

ছোট ভাইয়ের দায়ের কুপে মৃত্যুশয্যায় বড় ভাই

আপডেট সময় : ০৮:১৫:৩৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫