ঢাকা ০৯:০৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

টাঙ্গুয়ার হাওরে হাঁসের খামার উচ্ছেদ অভিযান শুরু ২৩ মার্চ থেকে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১১:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫
  • / 251
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের বিখ্যাত টাঙ্গুয়ার হাওর, যা বাংলাদেশের দ্বিতীয় রামসার সাইট হিসেবে পরিচিত, সেখানে অবৈধভাবে হাঁসের খামার গড়ে ওঠার কারণে হাওরের প্রাকৃতিক পরিবেশ ও মাছের মজুদ হুমকির মুখে পড়েছে। হাঁসের খামারগুলো থেকে রেণু পোনা ব্যাপকভাবে নিধন হয়ে মাছের স্বাভাবিক বংশবৃদ্ধিতে বাধা সৃষ্টি হচ্ছে।

এই পরিস্থিতি মোকাবিলায়, তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তার অফিসিয়াল ফেসবুক পেজে এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে সকল হাঁসের খামার সরিয়ে নেওয়ার জন্য খামারিদের প্রতি কড়া নির্দেশনা জারি করেছেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, আগামী ২৩ মার্চ ২০২৫ এর মধ্যে খামারগুলো সরিয়ে না নিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং পরিবেশ সুরক্ষায় প্রশাসন কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে। টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় এই উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখা হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

টাঙ্গুয়ার হাওরে হাঁসের খামার উচ্ছেদ অভিযান শুরু ২৩ মার্চ থেকে

আপডেট সময় : ১১:৪৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২২ মার্চ ২০২৫