ঢাকা ০৭:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

সুনামগঞ্জে ৩ লক্ষাধিক শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১০:০০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫
  • / 264
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে ১৫ মার্চ দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে । এ উপলক্ষে জেলার ৩ লাখ ৮৩ হাজার ৬৩০ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে।

সোমবার জেলার ইপিআই ভবনের সম্মেলন কক্ষে জাতীয় ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন উপলক্ষে আয়োজিত এ সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিভিল সার্জন ডাঃ জসীমউদ্দিন।

ক্যাম্পেইনের আওতায় ৬-১১ মাস বয়সী ৪২ হাজার ৫ শত ৮৮ জন শিশুকে নীল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। এছাড়া ১২-৫৯ মাস বয়সী শিশুদের ৩ লাখ ৪১ হাজার ৪২ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডাঃ জসীম উদ্দিন জানান, আগে রাতকানা ও কলেরা রোগের প্রাদুর্ভাব বেশি ছিল। ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর ফলে এসব রোগীর কম পাওয়া যাচ্ছে। এছাড়া এ ক্যাপসুলের কারনে শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধি নিশ্চিতসহ মৃত্যু ঝুঁকি কমে আসছে।

এ সময় উপস্থিত ছিলেন,ডেপুটি সিভিল সার্জন শুকদেবসাহা, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা যশোবন্ত ভট্টাচার্য ও জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জে ৩ লক্ষাধিক শিশু পাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল

আপডেট সময় : ১০:০০:১১ পূর্বাহ্ন, সোমবার, ১০ মার্চ ২০২৫