ঢাকা ০৬:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দেশ ও জাতির জন্য নিজেদের গড়ে তুলতে হবে – বদরুল কাদির শিহাব

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫
  • / 503
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও দারুল হুদা দাখিল মাদরাসার সভাপতি বদরুল কাদির শিহাব বলেছেন আজকের শিক্ষার্থীরা আগামী দিনের ভবিষ্যৎ। তারাই জাতির আগামী দিনের কর্ণধার। পরিশ্রম করে পড়াশুনা করে তাদের নিজেদেরকে দেশ ও জাতির জন্য গড়ে তুলতে হবে।

তিনি মঙ্গলবার সকালে দারুল হুদা দাখিল মাদরাসার ২০২৫ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মাদরাসার সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসাইন এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মোঃ সুহেল আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদ্য সাবেক সভাপতি মোঃ মুজিবুর রহমান।

দাখিল পরীক্ষার্থী হাফেজ তানজিল আহমেদের কুরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদরাসার সহকারী শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম, আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হাফেজ মোঃ মহি উদ্দিন, হাফেজ মাওলানা আজির উদ্দিন, মাদরাসা পরিচালনা কমিটির সাবেক সদস্য মোঃ গিয়াস উদ্দিন, জমিরুল হক, মোঃ শফিকুল ইসলাম, মোঃ শামসুর রহমান, এ জেড এম কাদির, আজিজুর রহমান, দাখিল পরীক্ষার্থী মাহবুবুর রহমান, ফারহানা আক্তার, দশম শ্রেণির শিক্ষার্থী আব্দুল্লাহ রাইয়ান প্রমুখ।

পরে অতিথিবৃন্দ পরীক্ষার্থীদের হাতে শুভেচ্ছা উপহার তুলে দেন। মোনাজাত পরিচালনা করেন সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসাইন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দেশ ও জাতির জন্য নিজেদের গড়ে তুলতে হবে – বদরুল কাদির শিহাব

আপডেট সময় : ০৪:১৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫