ঢাকা ০৩:২৩ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

১১ বছর উপোস থাকা নিজাম উদ্দিনের খোঁজ নিতে তারেক রহমানের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫
  • / 232
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“বিএনপি রাষ্ট্র ক্ষমতায় না আসা পর্যন্ত ভাত খাবো না”—এই অঙ্গীকার নিয়ে টানা ১১ বছরের বেশি সময় ধরে ভাত না খাওয়া ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া গ্রামের নিজাম উদ্দিন বর্তমানে গুরুতর অসুস্থ হয়ে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার এই দুরবস্থার খবর পৌঁছেছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে। বিষয়টি জানতে পেরে তিনি নিজাম উদ্দিনের খোঁজখবর নিতে একটি প্রতিনিধি দল পাঠানোর নির্দেশ দিয়েছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এই তথ্য জানানো হয়।

জানা গেছে, ২০১৪ সালে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে রান্না করা খাবার স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা মাটিতে ফেলে দিয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে নিজাম উদ্দিন প্রতিজ্ঞা করেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় না এলে তিনি আর ভাত খাবেন না। দীর্ঘদিন পণ ধরে রাখায় এখন তার শারীরিক অবস্থা আশঙ্কাজনক।

বিএনপি মিডিয়া সেল সূত্র জানায়, চিকিৎসকরা তার শরীরে ক্যান্সারের উপসর্গ থাকার সন্দেহ করছেন। কয়েকটি টেস্ট ইতোমধ্যে সম্পন্ন হয়েছে, এবং আগামী সাত দিনের মধ্যে বিস্তারিত রিপোর্ট পাওয়া যাবে।

এদিকে, নিজাম উদ্দিনের সর্বশেষ অবস্থা জানতে আগামীকাল (বুধবার) দুপুর ১২টায় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম ও ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ফরিদপুর মেডিকেলে যাবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

১১ বছর উপোস থাকা নিজাম উদ্দিনের খোঁজ নিতে তারেক রহমানের নির্দেশ

আপডেট সময় : ০২:২৫:১৪ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫