ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ রোনালদোর জোড়া গোলে পর্তুগালের জয় মহানবী (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি তাহিরপুরে যুবক গ্রেপ্তার সংযোগ সড়ক উঁচুকরণের দাবিতে ছাতকে মানববন্ধন: ১০০ কোটি টাকার প্রকল্পের সুফল নিয়ে শঙ্কা কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল

মধ্যনগর থানার ওসি সজীব রিলিজ

আসরাফ উদ্দিন হিল্লোল, মধ্যনগর:
  • আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫
  • / 999
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সজীব রহমানকে জনস্বার্থে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়েছে। শুক্রবার (২৩ মে) রাতে পুলিশ সদর দপ্তরের একটি দায়িত্বশীল সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।

পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) মো. মতিউর রহমান শেখ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, ১৪ মে তারিখে ওসি সজীব রহমানকে সিলেট রেঞ্জ থেকে ময়মনসিংহ রেঞ্জে বদলি করা হয়। তবে তাকে বদলিকৃত হিসেবে নয়, বরং স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করার নির্দেশ দেওয়া হয়েছে।

জানা গেছে, ২০২৪ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জ থেকে প্রত্যাহারকৃত তৎকালীন পুলিশ সুপার আ.ফ.ম আনোয়ার হোসেন খান—বর্তমানে যিনি পুলিশ সদর দপ্তরে সংযুক্ত—ঘুষ ও বদলি বাণিজ্যের অভিযোগের ভিত্তিতে ওসি সজীব রহমানকে মধ্যনগর থানায় পদায়ন করেন।

তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে যে, তিনি সীমান্ত সড়ক ও নৌপথে চাঁদাবাজি, মাদক ও বিভিন্ন চোরাচালান সংশ্লিষ্ট অপরাধীদের মদদ দিয়েছেন। এছাড়া মামলা ও গ্রেপ্তারের নামে সাধারণ মানুষকে হয়রানি, ঘুষ গ্রহণ, জলমহাল দখলে গোপন সহায়তা, ও বিভিন্ন দুর্নীতির সঙ্গেও জড়িত ছিলেন বলে অভিযোগ রয়েছে।

একটি বিশেষ গোয়েন্দা সংস্থার প্রতিবেদনে এসব অভিযোগের বিস্তারিত বিবরণ উঠে আসে, যা পুলিশ সদর দপ্তরে প্রেরণ করা হয়েছে।

সূত্র জানিয়েছে, ওসি সজীব রহমানকে আপাতত ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত রাখা হয়েছে। তাকে এখনও পুলিশের অন্য কোনো ইউনিটে পদায়ন করা হয়নি।

সুনামগঞ্জ পুলিশ কার্যালয় থেকে শনিবার (২৪ মে) মধ্যে ছাড়পত্র গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ছাড়পত্র গ্রহণ না করলে রবিবার (২৫ মে) থেকে তাকে স্ট্যান্ড রিলিজ হিসেবে গণ্য করা হবে।

এ বিষয়ে জানতে চাইলে ওসি সজীব রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, তিনি আদেশ সম্পর্কে অবগত।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মধ্যনগর থানার ওসি সজীব রিলিজ

আপডেট সময় : ১২:২৫:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৪ মে ২০২৫