ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ

রাত যখন গভীর, র‍্যাব তখন জাগ্রত— ৩০৮ বোতলের ফাঁদ উন্মোচন

এস এম রহমান:
  • আপডেট সময় : ০৩:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
  • / 498
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অন্ধকার যখন ঘন হতে থাকে, তখনই আলোর মতো ঝলসে ওঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা। ঠিক তেমনি, গভীর রাতের নিস্তব্ধতায় মাদকের করাল ছায়া সরাতে সক্রিয় হলো র‍্যাব-৯।

এক রাতেই পরিচালিত তিনটি পৃথক অভিযানে ৩০৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে বাহিনীটি।

শনিবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটে সুনামগঞ্জ জেলার সদর উপজেলার কুরবাননগর ইউনিয়নের ব্রাহ্মণগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‍্যাব-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি চৌকস দল।

এ সময় ৭৪ বোতল বিদেশি মদসহ দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন— সদর উপজেলার হবিপুর গ্রামের মৃত শুকুর আলীর পুত্র ওমর আলী (৫১) ও দোয়ারাবাজার উপজেলার রামপুর গ্রামের মৃত সুনু তালুকদারের পুত্র শাহজাহান তালুকদার (৪৪)।

রবিবার ভোর ৪টা ১৫ মিনিটে একই বাহিনী দোয়ারাবাজার উপজেলার লক্ষীপুর ইউনিয়নের তিলুরাকান্দি এলাকায় আরও একটি অভিযান পরিচালনা করে।

তবে এ যাত্রায় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে চতুর দুই মাদক চোরাকারবারি ২৩৪ বোতল বিদেশি মদ ফেলে রেখে পালিয়ে যায়। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা দায়ের করে সুনামগঞ্জ জেলার সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

পাশাপাশি মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির আওতায় র‍্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান চলমান থাকবে বলেও তিনি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

রাত যখন গভীর, র‍্যাব তখন জাগ্রত— ৩০৮ বোতলের ফাঁদ উন্মোচন

আপডেট সময় : ০৩:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫