ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

পংকজসহ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫
  • / 3817
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী আসাদুজ্জামান পংকজ (৩৫) সহ আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

আটক অন্য দুইজন হলেন মোঃ লিমন মিয়া (৩২) ও মোঃ শ্রাবনুজ্জামান (৩৪)।

আসাদুজ্জামান পংকজ সুনামগঞ্জ সদর থানাধীন দক্ষিণ আরপিন নগর এলাকার হাসিনা মঞ্জিলে বাসিন্দা, লিমন মিয়া পশ্চিম তেঘরিয়া এবং শ্রাবনুজ্জামান দক্ষিণ আরপিন নগরের বাসিন্দা।

গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার (২১ মে) বিকাল ৫টা ১০ মিনিটে সুনামগঞ্জ পৌরসভার দক্ষিণ আরপিন নগর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি পুলিশের একটি টিম।

অভিযানে নেতৃত্ব দেন এসআই মোহাম্মদ আব্দুল বাতেন। তার সঙ্গে ছিলেন এএসআই সুদীপ চন্দ্র বিশ্বাসসহ অন্যান্য সঙ্গীয় ফোর্স। অভিযানকালে গ্রেফতারকৃতদের কাছ থেকে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

গ্রেফতারকৃত আসাদুজ্জামান পংকজের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকসহ মোট ১৮টি মামলা রয়েছে। এই ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

পংকজসহ কুখ্যাত ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় : ০৯:৪৯:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫