ঢাকা ০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:২৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫
  • / 282
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অধিকৃত কাশ্মীরে টহলরত ৪ রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তান বিমানবাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার। বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, পাকিস্তানের জেএফ-১৭ জেটের বিপক্ষে ভারতীয় বিমানবাহিনী তাদের রাফায়েলগুলো ঠিকঠাক ব্যবহার করতে না পারায় ধরকারকে অবসরের নামে সরিয়ে দেয়া হয়েছে।

এদিকে, ভারতীয় অন্যতম গণমাধ্যম ‘ইয়ন টিভি’র অনলাইন ভার্সনে ধরকারের অবসরের কথা স্বীকার করা হয়েছে। রাফায়ের ব্যর্থতার দায়ে গত ৩০ এপ্রিল তাৎক্ষণিক সিদ্ধান্তে ধরকারকে তার পদ থেকে সরিয়ে দেয় ভারত সরকার।

২২ এপ্রিল পহেলগাম হামলাকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা তীব্রতর হয়েছে। গত ৩০ এপ্রিল ভারতীয় বিমান বাহিনীর (আইএএফ) ৪টি রাফায়েল যুদ্ধবিমানকে অধিকৃত কাশ্মীরে ‘টহল’ দিতে দেখা গেছে। এরপর পিএএফের বিমানগুলো তাৎক্ষণিকভাবে ভারতীয় যুদ্ধবিমানগুলো দেখতে পায়। পিএএফের কঠোর পদক্ষেপের ফলে, ভারতীয় রাফায়েল জেটগুলো আতঙ্কিত হয়ে পড়ে এবং পালিয়ে যেতে বাধ্য হয়।

পাকিস্তানি নিরাপত্তা কর্মকর্তারা জানান, পিএএফ জেটগুলো তাদের টহল দেয়ার সময় দ্রুত ভারতীয় যুদ্ধবিমানগুলোকে শনাক্ত করে, যার ফলে রাফায়েল জেটগুলো বিভ্রান্তি এবং তাড়াহুড়ো করে পিছু হটে।

পাকিস্তানের বিরুদ্ধে রাফায়েল জেটের এ ব্যর্থতার ফলে ভারতের বিমান বাহিনীর উপপ্রধান হিসেবে নিয়োগের সাত মাসের মাথায় পদ থেকে ধরকারকে অবসরের নামে অপসারণ করেছে দেশটি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

আপডেট সময় : ০৭:২৭:১৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২ মে ২০২৫