ঢাকা ০১:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
  • / 416
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি
সুনামগঞ্জে পুলিশ ও ম্যাজিস্ট্রেসির মধ্যে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতা জোরদারে এক কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টায় সুনামগঞ্জ জেলা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আয়োজনে আদালতের কনফারেন্স রুমে এই গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রোকন উদ্দিন কবির। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সুনামগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মো. হেমায়েত উদ্দিন।
কনফারেন্সে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মদ হেলাল উদ্দিন। তিনি অপরাধ দমন, মামলার দ্রুত নিষ্পত্তি ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ-ম্যাজিস্ট্রেসির যৌথ ভূমিকার নানা দিক তুলে ধরেন।
কনফারেন্সে আইনশৃঙ্খলা পরিস্থিতি, তদন্তের গুণগত মান, ওয়ারেন্ট তামিলের বর্তমান অবস্থা এবং মামলার কার্যক্রমে সময় ব্যবস্থাপনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অনুষ্ঠানে জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণ ও বিচার বিভাগীয় কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা আইন ও বিচার প্রশাসনে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে উন্মুক্ত আলোচনা পর্বে বাস্তবমুখী নানা সুপারিশ উঠে আসে, যা ভবিষ্যতে জেলার বিচার ও আইনশৃঙ্খলা ব্যবস্থাকে আরও কার্যকর করতে সহায়তা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকগণ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

পুলিশ-ম্যাজিস্ট্রেসি সমন্বয় সভা

আপডেট সময় : ১২:৫৪:৫৯ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫