ঢাকা ০২:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী সৈয়দ তামিম আহমদের মতবিনিময়

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট সময় : ০৬:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫
  • / 406
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩(শান্তিগঞ্জ-জগন্নাথপুর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলামের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও জমিয়তে উলামায়ে ইসলাম ইউকের সহ-সভাপতি হাফিজ মাওলানা সৈয়দ তামীম আহমদ।

সোমবার(১২ মে) বিকেলে উপজেলার শান্তিগঞ্জ বাজারে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সৈয়দ তামিম আহমদ বলেন,
বাংলাদেশ জমিয়তে উলামায়ে ইসলাম স্বাধীনতার পক্ষের একটি নির্বাচনমূখী নিবন্ধিত ইসলামী রাজনৈতিক দল।

সেই ঐতিহ্যবাহী সংগঠনের একজন কর্মী হিসেবে আমি গর্বিত৷ সুনামগঞ্জ-৩ আসন একটি স্বনামধন্য আসন৷ বিগত দিনে এই আসনে আমাদের যে প্রার্থী ছিলেন তিনি অন্য দলে চলে যাওয়ার এখানে আমাদের কোন দলীয় প্রার্থী নেই৷ যেহেতু আমি দীর্ঘদিন যাবৎ সুনামগঞ্জ-৩ আসনের আপামর জনসাধারণের পাশে আছি, তাদের জন্য কাজ করছি সেহেতু আমি আশা করতেই পারি আমার দল আমাকে মনোনয়ন দিবে৷ সুনামগঞ্জ-৩ আসন জমিয়তের আসন। এই আসনকে ধরে রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরও বলেন, আমার দল যদি আমাকে মনোনয়ন দেয় আর আমি যদি নির্বাচিত হতে পারি তাহলে আমি এই আসনের শিক্ষা, চিকিৎসা ও যোগাযোগ ব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে কাজ করবো। বিশেষ করে একটি ইনসাফ ভিত্তিক সমাজ গঠন করার জন্য কাজ করবো। এজন্য আমি সুনামগঞ্জ-৩ আসনের সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগীতা চাই।

বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে সৈয়দ তামিম আহমদ বলেন, আমি চাই সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যে স্থানে নির্ধারণ করা হয়েছে সেই স্থানে দ্রুত বাস্তবায়ন করা হোক৷

এসময় শান্তিগঞ্জ উপজেলা জমিয়তের সহ-সভাপতি ডাক্তার আব্দুল ওয়াহিদ, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা রমজান হুসাইন, যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান ও যুব বিষয়ক সম্পাদক গাজী আবুল কালামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে সাংবাদিকদের সাথে এমপি প্রার্থী সৈয়দ তামিম আহমদের মতবিনিময়

আপডেট সময় : ০৬:৫৮:২৭ অপরাহ্ন, সোমবার, ১২ মে ২০২৫