ঢাকা ০২:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভায় বক্তারা

শ্রমিকদের বঞ্চিত করে দেশের উন্নয়ন সম্ভব নয়

সোহেল মিয়া, দোয়ারাবাজার প্রতিনিধি :
  • আপডেট সময় : ১০:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 359
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ বৃহস্পতিবার (১ মে) আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সুনামগঞ্জের দোয়ারাবাজারে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন দোয়ারাবাজার উপজেলা কর্তৃক আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেছেন,

শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করে দেশের উন্নয়ন করা সম্ভব হবেনা। শ্রমিকদের বাদ দিয়ে উন্নয়ন চিন্তাও করা যায় না।দেশের উন্নতিতে শ্রমিকদের গুরুত্ব অপরিসীম।

আজ বৃহস্পতিবার (১লা মে) দুপুর ১২ টায় দোয়ারাবাজার উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত শ্রমিক দিবস পালন অনুষ্ঠানে র‌্যালী পরবর্তী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি মোমতাজুল হাসান আবেদ,প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট মহানগরীর অন্যতম উপদেষ্টা ও সুনামগঞ্জ -৫( ছাতক-দোয়ারা) আসনে এমপি পদপ্রার্থী অধ্যক্ষ মাও আব্দুস সালাম আল মাদানি।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র উপদেষ্টা
অ্যাডভোকেট রেজাউল করিম তালুকদার,সহ-সভাপতি ও ছাতক সিমেন্ট কোম্পানি সিপিএ সভাপতি শাহ আলম, দোয়ারাবাজার শাখার উপদেষ্টা
ডা: হারুন অর রশিদ, উপদেষ্টা অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, সুনামগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোষাধ্যক্ষ ওয়াশিদ আলী,
ছাতক উপজেলা উপদেষ্টা ওবায়দুল হক শাহিন,
উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক কামাল উদ্দিন,
দোয়ারাবাজার উপজেলার উপদেষ্টা মাও দেলোয়ার হোসাইন, মাও আমজাদ হোসেন, উপজেলা খেলাফত মজলিসের উপদেষ্টা
মাও জিয়া উদ্দিন,ডাঃ শফিকুল ইসলাম,আলহাজ্ব আতাউর রহমান।

সভায় বক্তারা শ্রমিক দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, মালিক ও শ্রমিককে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের উন্নয়নসহ শ্রমিকদের কল্যাণ একসাথে কাজ করতে হবে।
শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শ্রমজীবি মানুষের অবদান ছাড়া কোন উন্নয়ন সম্ভব নয়। এখনো শ্রমিকরা নির্যাতন,নিপীড়নের স্বীকার হচ্ছেন,দেশের উন্নয়ন করতে হলে এগুলা বন্ধ করতে হবে।
সরকার শ্রমজীবি মানুষের কল্যাণে দৃশ্যমান কোন উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে এসময় বক্তারা আরও বলেন ২০১৮ সাল থেকে ছাতকের সিমেন্ট কোম্পানি বন্ধ রয়েছে। এতে বেকার হয়ে পড়েছে দুই উপজেলার (ছাতক-দোয়ারা) লক্ষাধিক মানুষ। ছাতক সিমেন্ট কোম্পানিতে সিমেন্ট উৎপাদন করতে যাবতীয় কাঁচামাল ভারত থেকে আমদানি করা হয়ে থাকে দোয়ারাবাজার উপজেলা দিয়ে । এই সিমেন্ট কোম্পানি সিমেন্ট তৈরিতে যাবতীয় মালামাল অতিসহজেই পেয়ে যাচ্ছেন।
সকল প্রকার সুযোগ সুবিধা থাকার পরও
তবুও অদৃশ্য কারনে বন্ধ রয়েছে ছাতক সিমেন্ট কোম্পানি। বক্তারা দ্রুত ছাতক সিমেন্ট কোম্পানি চালু করার মাধ্যমে দুই উপজেলার শ্রমজীবী মানুষের কর্মসংস্থান সচল করার দাবি জানান।

দোয়ারাবাজার উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন’র সভাপতি আব্দুল হান্নান’র সভাপতিত্বে, সেক্রেটারি মাও সাইফুল ইসলাম ও শহর শাখার সভাপতি জসিম উদদীন’র যৌথ সঞ্চালনায় এ সময় শ্রমিক কল্যাণ ফেডারেশন সংগঠনের উপজেলা ও ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দোয়ারাবাজারে শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভায় বক্তারা

শ্রমিকদের বঞ্চিত করে দেশের উন্নয়ন সম্ভব নয়

আপডেট সময় : ১০:৪২:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫