ঢাকা ০২:২৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ

দুই সপ্তাহ ধরে নিখোঁজ তাহিরপুরের তরুণ, পরিবারের আহাজারি

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 698
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবিকার তাগিদে কুমিল্লায় গিয়ে নিখোঁজ হয়ে পড়েছেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার এক তরুণ। নিখোঁজের দুই সপ্তাহ পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারে চলছে চরম উদ্বেগ-উৎকণ্ঠা ও অশ্রুসিক্ত প্রতীক্ষা।

নিখোঁজ ব্যক্তির নাম মোঃ মিজানুর রহমান (৩২)। তিনি তাহিরপুর উপজেলার ১নং শ্রীপুর উত্তর ইউনিয়নের ৫নং ওয়ার্ডের গোলকপুর গ্রামের মোঃ আব্দুস সালামের বড় ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় দুই মাস আগে তিনি জীবিকার সন্ধানে কুমিল্লায় যান। সেখান থেকে তিনি নিয়মিত পরিবারের সঙ্গে যোগাযোগ করতেন এবং আর্থিক সহায়তাও পাঠাতেন।

পরিবার জানায়, ঈদুল আজহার আগের দিন ছিল মিজানুরের সঙ্গে তাদের সর্বশেষ যোগাযোগ। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে এবং কোথাও তার খোঁজ মিলছে না। আত্মীয়-স্বজন ও পরিচিতজনদের সঙ্গে যোগাযোগ করেও কোনো তথ্য পাওয়া যায়নি। ইতোমধ্যে মিজানুরের বাবা কুমিল্লায় গিয়ে বিভিন্ন জায়গায় খোঁজ করেছেন এবং পুলিশের সহায়তাও নিয়েছেন, কিন্তু কোনো লাভ হয়নি।

মিজানুর রহমান একজন তরুণ পিতা। তার একমাত্র সন্তান, স্ত্রী ও বৃদ্ধ বাবা-মা তারই ওপর নির্ভরশীল। হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় তার পরিবার এখন দিশেহারা।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, যদি কেউ মিজানুর রহমানকে দেখে থাকেন কিংবা তার বিষয়ে কোনো তথ্য জানেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে:

📞 যোগাযোগ:
👉 হোসাইন মোহাম্মদ গাজী – ০১৭৭৫-২৭৬১২৮
👉 ০১৭১৭-৩৬৫৯৫৭

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দুই সপ্তাহ ধরে নিখোঁজ তাহিরপুরের তরুণ, পরিবারের আহাজারি

আপডেট সময় : ০৩:১৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫