ঢাকা ০১:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ

বিএনপির দুই শীর্ষ নেতাকে দলের সতর্কবার্তা

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় : ০১:১৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫
  • / 331
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুকে সতর্ক করে চিঠি দিয়েছে দলটি। বৃহস্পতিবার সন্ধ্যায় কেন্দ্রীয় দপ্তর থেকে এ দু’নেতাকে চিঠি দেয়া হয়েছে। বিএনপির একটি সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।

জানা গেছে, বরকত উল্লাহ বুলু ও শামসুজ্জামান দুদুর সাম্প্রতিক বক্তব্যে দলের ভেতর এবং বাহিরে নানা সমালোচনা হচ্ছে। তাদের বিতর্কিত বক্তব্যে দলটির ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে বলেও বিএনপিকে সতর্ক করছেন রাজনীতি বিশ্লেষকরা।

এমন পরিস্থিতিতে দলের দুই শীর্ষ নেতাকে চিঠি দিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে আরও সতর্ক হতে কঠোর নির্দেশনা দিয়েছে বিএনপি।

উল্লেখ্য, সম্প্রতি বরকত উল্লাহ বুলু অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সমালোচনা করে বলেন, তিনি এক সময় খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন, কিন্তু কখন আবার মুসলমান হলেন, তা তিনি জানেন না। এর আগে বুলু বলেছিলেন, তারেক রহমানের নাম নিতে হলে ওজু করতে হবে।

অপরদিকে, শামসুজ্জামান দুদুও বেশ কিছু বিতর্কিত বক্তব্য দিয়েছেন। সম্প্রতি তিনি নতুন রাজনৈতিক দল এনসিপি সম্পর্কে বলেন, প্রস্রাব করে দিলে তারা ভেসে যাবে। তার আগে সরকারের উদ্দেশে তিনি বলেছিলেন, সরকার না করলে নিজেরাই নির্বাচনের তারিখ ঘোষণা করবো।

সুত্র : আমার দেশ

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

বিএনপির দুই শীর্ষ নেতাকে দলের সতর্কবার্তা

আপডেট সময় : ০১:১৯:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৬ জুন ২০২৫