ঢাকা ০২:১৯ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ

সাহসীরাই বন্দুকের নলের সামনে দাড়িয়ে বিজয় এনেছিল- মাওলানা তোফায়েল আহমেদ খান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫
  • / 534
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“৫ আগস্টের বিজয় ছিল সাহসীদের বিজয়”—এই প্রত্যয় নিয়ে সুনামগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী পৌর শাখার উদ্যোগে জনশক্তি সমাবেশ। শুক্রবার (২৭ জুন) বিকাল সাড়ে ৩টায় সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এ সমাবেশে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য, সুনামগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এবং জেলা আমীর উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমেদ খান বলেন, “সাহসী ও বিপ্লবীরাই বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে আত্মত্যাগ করেছে। তাঁদের রক্তেই প্রতিষ্ঠিত হয়েছে কথা বলার স্বাধীনতা। এখন সময় এসেছে সেই ত্যাগের মর্যাদা রক্ষার।”

তিনি আরও বলেন, “সংগঠনকে শক্তিশালী করে আন্দোলনকে গতিশীল করতে হবে। সাহসী মানুষরাই সবসময় বিজয়ী হয়—এই বার্তা জনসম্মুখে তুলে ধরাই আজকের চ্যালেঞ্জ।”

সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু মামুনের সভাপতিত্বে এবং পৌর সেক্রেটারি মাওলানা মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ (সদর-বিশ্বম্ভরপুর) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শামসউদ্দিন। তিনি বলেন, “দেশ আজ পরিবর্তনের দ্বারপ্রান্তে। ইসলামপন্থী জনশক্তিকে ঐক্যবদ্ধ করে একটি কল্যাণরাষ্ট্র গড়তে হবে।”

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর জামায়াতের নায়েবে আমীর মাওলানা আজিজুল হক মাসুক, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বদরুল কাদির শিহাব, শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতা মাওলানা জসিম উদ্দিন, জামায়াত নেতা নুর হোসেনসহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে দলীয় কর্মীদের সক্রিয় করা, জনসম্পৃক্ততা বৃদ্ধি ও ধর্মীয় মূল্যবোধে অনুপ্রাণিত সমাজ গঠনের দিকে মনোযোগী হতে হবে।

সমাবেশে দায়িত্ববোধ জাগানো ও সাংগঠনিক পরিকল্পনা বাস্তবায়নে বিস্তারিত দিকনির্দেশনা তুলে ধরা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সাহসীরাই বন্দুকের নলের সামনে দাড়িয়ে বিজয় এনেছিল- মাওলানা তোফায়েল আহমেদ খান

আপডেট সময় : ০৬:৫২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫