ঢাকা ০৮:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

তারেক রহমানের ৩১ দফা প্রচারে নুরুল ইসলাম নুরুলের গণসংযোগ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫
  • / 376
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তারেক রহমানের ৩১ দফা প্রচারে সুনামগঞ্জে গণসংযোগ ও শোভাযাত্রা—জনসাধারণের দ্বারে দ্বারে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা’ কর্মসূচির প্রচারে সুনামগঞ্জে ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছেন অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সফল সাধারণ সম্পাদক এবং বর্তমান নবগঠিত আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য। একই সঙ্গে তিনি সুনামগঞ্জ-০৪ (সুনামগঞ্জ সদর ও বিশ্বম্ভরপুর) আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী।

বুধবার (২৫ জুন) দিনব্যাপী বিশাল মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে তিনি সুনামগঞ্জ পৌরসভার ওয়েজখালী বাজার, সদর উপজেলার লক্ষণশ্রী, কাঠইর ও মোহনপুর ইউনিয়নের বিভিন্ন হাটবাজারে গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের হাতে তুলে দেন তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি সংবলিত লিফলেট।

গণসংযোগকালে অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুল পাড়া-মহল্লায় সরাসরি সাধারণ মানুষের দ্বারে দ্বারে যান। তিনি ৩১ দফার প্রয়োজনীয়তা, গুরুত্ব ও দেশের চলমান সংকট থেকে উত্তরণে এই কর্মসূচির অবদান বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

এ সময় তার সাথে ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের নেতাকর্মীরা। পথসভা ও সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন,

“এই ৩১ দফা শুধু রাজনৈতিক কর্মসূচি নয়, এটা দেশের নতুন ভবিষ্যতের রূপরেখা। জনগণের রাষ্ট্র গড়তে হলে এই কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই।”

গণসংযোগের পুরো সময়জুড়ে নেতাকর্মীদের উচ্ছ্বাস ও সাধারণ মানুষের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তারেক রহমানের ৩১ দফা প্রচারে নুরুল ইসলাম নুরুলের গণসংযোগ

আপডেট সময় : ০৭:৩৭:০৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জুন ২০২৫