ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

শহীদ আয়াতুল্লাহর পরিবারের পাশে জামায়াতে ইসলামী, ঈদ উপহার প্রদান

আশরাফ উদ্দিন, মধ্যনগর:
  • আপডেট সময় : ০১:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫
  • / 576
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের জলুষা গ্রামের ২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থানে শহীদ আয়াতুল্লাহর পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

ঈদুল আযহা উপলক্ষে শহীদের পরিবারের প্রতি সম্মান ও সহমর্মিতা জানিয়ে ঈদ উপহার প্রদান করে মধ্যনগর উপজেলা জামায়াত।

বৃহস্পতিবার (৫ জুন) শহীদ আয়াতুল্লাহর পিতা হাজী সিরাজুল ইসলামের হাতে এ উপহার তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন মধ্যনগর উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা আবু তাহের, সাধারণ সম্পাদক আলী হোসেন, সাংগঠনিক সম্পাদক সম্রাট আলম, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অনল মিয়া, দক্ষিণ বংশীকুন্দ্রা ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু হানিফা, চামরদানী ইউনিয়ন জামায়াতের সভাপতি আবু তাহের জালালি প্রমুখ।

আরও উপস্থিত ছিলেন মাহবুর আলম (সহ-সভাপতি, দক্ষিণ বংশীকুন্দ্রা ইউনিয়ন), মোসাহিদ মিয়া (বায়তুল মাল সম্পাদক, মধ্যনগর ইউনিয়ন), উপজেলা ছাত্রশিবিরের সদস্য এস. এম. ছাব্বির মড়ল, নাজির হোসেনসহ জামায়াতে ইসলামী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ বলেন, শহীদ আয়াতুল্লাহ বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক গৌরবোজ্জ্বল নাম। তাঁর আত্মত্যাগ কখনো ভুলে যাওয়া যাবে না। জামায়াতে ইসলামী সবসময় শহীদদের পরিবারের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শহীদ আয়াতুল্লাহর পরিবারের পাশে জামায়াতে ইসলামী, ঈদ উপহার প্রদান

আপডেট সময় : ০১:৩৪:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫