ঢাকা ০৭:৩১ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

সুনামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

স্টাফ রিপোর্টার ::
  • আপডেট সময় : ১০:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 525
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ পৌরসভার ২০২৫-২৬ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। এবারের বাজেটে রাজস্ব ও উন্নয়ন খাত মিলিয়ে মোট আয় ধরা হয়েছে ৬২ কোটি ২ লক্ষ ১৭ হাজার ৩৯০ টাকা এবং ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ৮৭ লক্ষ ৫০ হাজার টাকা।

রবিবার (২৯ জুন) বিকেলে পৌর প্রশাসকের কার্যালয়ে এক আনুষ্ঠানিক অনুষ্ঠানের মাধ্যমে এ বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।

বাজেট উপস্থাপনকালে তিনি জানান, গত অর্থবছরে মোট বাজেট ছিল ৩৬ কোটি ৮৮ লক্ষ ৫৭ হাজার ৩৯০ টাকা। এর বিপরীতে ব্যয় হয়েছে ২৯ কোটি ৫৫ লক্ষ ৬৫ হাজার টাকা। এবারের বাজেটটি পূর্বের তুলনায় প্রায় দ্বিগুণ আকারের এবং পৌর নাগরিকদের জীবনমান উন্নয়নে বাস্তবভিত্তিক ও গণমুখী প্রকল্পে গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান তিনি।

পৌর প্রশাসক বলেন, “সুনামগঞ্জ শহরের সার্বিক উন্নয়ন, অবকাঠামো মেরামত, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, বর্জ্য ব্যবস্থাপনা এবং নাগরিক সেবার মানোন্নয়নে এবারের বাজেটে বেশ কিছু নতুন উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে।”

বাজেট ঘোষণার সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহন লাল দাস, জেলা শিক্ষা অফিসার মো. জাহাঙ্গীর আলম, পৌরসভার নির্বাহী প্রকৌশলী কালী কৃষ্ণ পালসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা।

অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে সুনামগঞ্জ পৌর এলাকা একটি পরিকল্পিত, পরিচ্ছন্ন ও উন্নত শহরে রূপ নেবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

সুনামগঞ্জ পৌরসভার বাজেট ঘোষণা

আপডেট সময় : ১০:১২:৩২ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫