ঢাকা ০২:২৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার সুনামগঞ্জ সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক মাহবুবুর রহমানকে ওএসডি তাহিরপুরে ৩৮ পিস ইয়াবাসহ যুবক আটক গুম, খুন ও গণহত্যার বিচার নিশ্চিতে এনসিপির বিক্ষোভ

নিশ্ছিদ্র নিরাপত্তায় দেশজুড়ে চিরুনি অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক :
  • আপডেট সময় : ০৬:০০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫
  • / 309
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশব্যাপী আইনশৃঙ্খলা রক্ষায় আজ থেকে শুরু হচ্ছে কঠোর চিরুনি অভিযান—এমন ঘোষণা দিয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। রাজধানীর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অনুষ্ঠিত আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির ১১তম সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন,

“খুন, চুরি, ডাকাতি, চাঁদাবাজি, ছিনতাই, সন্ত্রাস, অপহরণ, নারী নির্যাতন, মব সহিংসতা, মাদক ও চোরাচালানসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে আসছে। তবে দেশের বর্তমান পরিস্থিতির প্রেক্ষাপটে এবার আরও কঠোরভাবে চিরুনি অভিযান পরিচালিত হবে। এই অভিযান আজ থেকেই কার্যকর হচ্ছে।”

তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, “সরকার জনশৃঙ্খলা ও নাগরিক নিরাপত্তা বিঘ্নকারী যেকোনো তৎপরতা কঠোরভাবে দমন করবে। অপরাধীদের কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।”

মিটফোর্ড হত্যাকাণ্ডে নিন্দা

সম্প্রতি মিটফোর্ড এলাকায় সংঘটিত বর্বর হত্যাকাণ্ডের বিষয়ে উপদেষ্টা বলেন, “এই ঘটনা মর্মান্তিক ও অসভ্য। কোনো সভ্য সমাজে এমন ঘটনা মেনে নেওয়া যায় না। সরকার এসব ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত অ্যাকশনে গেছে এবং অপরাধীদের গ্রেপ্তার করছে।”

সেনা কর্মকর্তাদের ম্যাজিস্ট্রেসি ক্ষমতা বৃদ্ধি

এদিনই এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সরকার সেনাবাহিনীর কর্মরত কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ক্ষমতার মেয়াদ আরও দুই মাস বাড়িয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে রোববার জারি করা এক প্রজ্ঞাপনে বলা হয়, সংশ্লিষ্ট সেনা কর্মকর্তারা পরবর্তী ৬০ দিন পর্যন্ত সারা দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ করতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনসহ সর্বোচ্চ নজরদারির প্রস্তুতি গ্রহণ করেছে সরকার। দেশের প্রতিটি থানাকে তৎপর থাকার নির্দেশও দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

নিশ্ছিদ্র নিরাপত্তায় দেশজুড়ে চিরুনি অভিযান শুরু: স্বরাষ্ট্র উপদেষ্টা

আপডেট সময় : ০৬:০০:২৭ পূর্বাহ্ন, সোমবার, ১৪ জুলাই ২০২৫