ঢাকা ০৫:২৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

জাতীয় সমাবেশ সফল করতে সুনামগঞ্জ জামায়াতের প্রচার মিছল

শাহ মোশাহিদ আলম ফয়সাল:
  • আপডেট সময় : ০৬:০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫
  • / 636
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকায় ১৯ জুলাই অনুষ্ঠেয় বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঘোষিত জাতীয় সমাবেশ সফল করতে সুনামগঞ্জ জেলা জামায়াত ব্যাপক গণসংযোগ ও প্রচার কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে মঙ্গলবার (১৫) জুলাই বিকেলে সুনামগঞ্জ পৌর ও সদর উপজেলা জামায়াতের উদ্যোগে শহরে এক বর্ণাঢ্য প্রচার মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ শেষে ট্রাফিক পয়েন্টে গিয়ে সমাবেশে রূপ নেয়।

সমাবেশে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ পৌর জামায়াতের আমীর আব্দুস সাত্তার মু. মামুন। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা আমীর এবং সুনামগঞ্জ-১ (তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও মধ্যনগর) আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী উপাধ্যক্ষ মাওলানা তোফায়েল আহমদ খাঁন।

তিনি বলেন, “আমরা একটি ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে চাই। বিগত ষোলো বছরে দেশে গুম, খুন, লুটপাট ও দুঃশাসনের যে দুর্বিষহ চিত্র ফুটে উঠেছে, তার বিচার ও একটি সুশাসনের ভিত্তি স্থাপনই আমাদের আন্দোলনের মূল উদ্দেশ্য। এই লক্ষ্যেই ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। দলমত নির্বিশেষে দেশপ্রেমিক সকল নাগরিককে আমরা এই সমাবেশে আমন্ত্রণ জানাই।”

তিনি আরও বলেন, “এই সমাবেশ হবে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতের দাবিতে এবং সন্ত্রাস-চাঁদাবাজদের রুখে দিতে একটি নির্ভীক পদক্ষেপ।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন—জেলা নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ আসনের মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট মুহাম্মদ শামসউদ্দীন,জেলা নায়েবে আমীর ও শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা সভাপতি মোহাম্মদ মোমতাজুল হাসান আবেদ,সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মোহাম্মদ আলী,জেলা শ্রমিক কল্যাণ সভাপতি লুৎফুর রহমান দুলাল,ইসলামী ছাত্রশিবির সুনামগঞ্জ জেলা সভাপতি মেহেদী হাসান তুহিন।

বক্তারা বলেন, অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি না হলে জনগণের মধ্যে অস্থিরতা ও রাজনৈতিক অনিশ্চয়তা আরও বাড়বে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জাতীয় সমাবেশ সফল করতে সুনামগঞ্জ জামায়াতের প্রচার মিছল

আপডেট সময় : ০৬:০৫:০২ পূর্বাহ্ন, বুধবার, ১৬ জুলাই ২০২৫