ঢাকা ০৭:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

তাহিরপুরে জামায়াতে ইসলামী’র রুকন সম্মেলন অনুষ্ঠিত

দুর্নীতি ও অপশাসনের কারণে দেশ পিছিয়ে আছে — এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন

মিজানুর রহমান :
  • আপডেট সময় : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 742
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে ভরপুর সম্ভাবনাময় একটি দেশ হলেও দুর্নীতি ও অপশাসনের কারণে এ সম্ভাবনা কাজে লাগানো যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সুনামগঞ্জ জেলা নায়েবে আমীর ও সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন।

শনিবার (২৩ আগস্ট) বিকেলে তাহিরপুর উপজেলা জামায়াতে ইসলামী’র উদ্যোগে দলীয় কার্যালয়ে আয়োজিত রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “যদি সৎ, যোগ্য ও দেশপ্রেমিক নেতৃত্ব রাষ্ট্রক্ষমতায় আসে তবে বাংলাদেশকে সত্যিকারের সোনার দেশে রূপান্তর করা সম্ভব।

তিনি আরও বলেন, দেশের সাধারণ মানুষ আজ ন্যায়ভিত্তিক নেতৃত্বের প্রত্যাশায় জামায়াতে ইসলামী’র দিকে তাকিয়ে আছে। ইতোমধ্যেই জামায়াত সৎ ও দেশপ্রেমিক শক্তি হিসেবে মানুষের অন্তরে স্থান করে নিয়েছে। আগামী দিনে জনগণের ভোটে একটি সৎ ও দেশপ্রেমিক নেতৃত্বের বিজয় হবেই ইনশাআল্লাহ।

সম্মেলনের বিশেষ অতিথি হিসেবে জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, বিগত দেড়দশক ধরে স্বৈরশাসক শেখ হাসিনা এদেশের মানুষকে জিম্মি করে তাদের ভোটাধিকার হরণ করেছে। তাঁর নীতি ছিল— আমার ভোট আমি দেব, তোমার ভোটও আমি দেব। আজ মানুষ সেই একদলীয় স্বৈরশাসন থেকে মুক্তি পেয়েছে। নতুন কোনো জিম্মিদশায় মানুষ বন্দি হতে চায় না।

প্রধান অতিথি এড মুহাম্মদ শামস উদ্দিন আরও বলেন, “আমাদের ব্যক্তি জীবন, সামাজিক জীবন, রাজনীতি, অর্থনীতি ও রাষ্ট্রীয় ব্যবস্থায় যদি কোরআন-সুন্নাহর বিধান চালু করতে পারি, তাহলেই মানুষের প্রকৃত মুক্তি আসবে, দেশ ও সমাজে শান্তি, শৃঙ্খলা ও সমৃদ্ধি ফিরে আসবে। জামায়াতে ইসলামী সেই প্রচেষ্টাই অব্যাহত রেখেছে।

তিনি আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বলেন, “আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, একইসঙ্গে অধিকার আদায়ের লড়াইও চলবে। মানবিক মূল্যবোধসম্পন্ন নেতৃত্বই ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে পারে। জামায়াতে ইসলামী সেই নেতৃত্ব তৈরির কাজ করছে।”

উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মু. রুকন উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন তাহিরপুর উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মু. মুসলিম উদ্দিন তালুকদার ।

সম্মেলনে বক্তারা দেশের বর্তমান পরিস্থিতি, দুর্নীতি, নৈতিক অবক্ষয়, সামাজিক বৈষম্য ও ইসলামী মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুরে জামায়াতে ইসলামী’র রুকন সম্মেলন অনুষ্ঠিত

দুর্নীতি ও অপশাসনের কারণে দেশ পিছিয়ে আছে — এডভোকেট মুহাম্মদ শামস উদ্দিন

আপডেট সময় : ০৫:৩০:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫