ঢাকা ০৪:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

৩২ ভারতীয় গরু ও নৌকা জব্দ

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫
  • / 635
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ সীমান্তে সক্রিয় চোরাচালান চক্রের বিরুদ্ধে বড় ধরনের অভিযান চালিয়ে ৩২টি ভারতীয় গরু ও একটি স্টিলবডি নৌকা জব্দ করেছে ২৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন (বিজিবি)।

শনিবার (২ আগস্ট) ভোররাতে জেলার তাহিরপুর ও দোয়ারাবাজার সীমান্তে এই যৌথ অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের বীরেন্দ্রনগর বিওপি সীমান্ত পিলার ১১৯২/৩-এস এলাকা থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের ভেতরে কচুয়াছড়া নামক স্থান থেকে একটি স্টিলবডি নৌকাসহ ১৮টি ভারতীয় গরু আটক করা হয়। জব্দকৃত গরু ও নৌকার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লক্ষ ৪০ হাজার টাকা।

অন্যদিকে, দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজার ইউনিয়নের ইসলামপুর এলাকা থেকে সীমান্ত পিলার ১২৩০/এমপি’র কাছাকাছি, বাংলাদেশের ভেতরে প্রায় ২০০ গজ ভিতরে প্রবেশ করা অবস্থায় ১৪টি ভারতীয় গরু আটক করে বিজিবি। যার বাজারমূল্য প্রায় ৯ লক্ষ ৮০ হাজার টাকা।

২৮ বিজিবি অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, “সীমান্তে নিরাপত্তা রক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক ও গোয়েন্দা তৎপরতা নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। আজকের অভিযানে জব্দকৃত ভারতীয় গরু ও নৌকা শুল্ক বিভাগে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

৩২ ভারতীয় গরু ও নৌকা জব্দ

আপডেট সময় : ০২:২৪:৪৪ অপরাহ্ন, শনিবার, ২ অগাস্ট ২০২৫