ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

গাজিনগরী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে জমিয়তের সংবাদ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • / 444
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ জেলা শাখার উদ্যোগে এক সংবাদ সম্মেলনে শহীদ মাওলানা মুশতাক আহমদ গাজিনগরীর হত্যাকাণ্ডে জড়িত সকল আসামিকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানানো হয়েছে।

রবিবার (২১ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ পাবলিক লাইব্রেরি মিলনায়তনে আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন জেলা জমিয়তের সিনিয়র সহসভাপতি মাওলানা আনোয়ারুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি শায়খ মাওলানা আব্দুল বছীর।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যিবুর রহমান চৌধুরী। তিনি বলেন, একজন আলেম হত্যার ঘটনা কোনোভাবেই সহ্য করা যায় না। আমরা দাবি করছি, প্রকৃত খুনিদের দ্রুত গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হোক।

এসময় আরও উপস্থিত ছিলেন শহীদ মাওলানা মুশতাক আহমদের চাচাতো ভাই নেজামুল ইসলাম ও জিয়া উদ্দীন, সুনামগঞ্জ-৪ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা হাফিজ মুখলিছুর রহমান চৌধুরী, জেলা জমিয়তের যুগ্ম সাধারণ সম্পাদক মাওলানা রুকন উদ্দীন, সাংগঠনিক সম্পাদক মাওলানা রফিক আহমদ উলাশনগরী, জমিয়ত নেতা মুফতি বদরুল আলম, কাঠইর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুফতি শামছুল ইসলাম, মাওলানা আব্দুর রকিব, মাওলানা নুর হোসাইন, মাওলানা রমজান হোসাইন, মাওলানা নাজমুল ইসলাম জাহিদ, যুবনেতা মাওলানা হাফিজ ত্বোহা হোসাইন প্রমুখ।

সংবাদ সম্মেলনে বক্তারা অভিযোগ করে বলেন, এখনো হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন হয়নি এবং মূল পরিকল্পনাকারীরা ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তারা দ্রুত বিচার কার্যক্রম শুরু করার দাবি জানান।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

গাজিনগরী হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবিতে জমিয়তের সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৩:৪৭:৫৫ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫