ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

মেধাসম্পন্ন জাতি গড়তে সুষম খাদ্যের বিকল্প নেই : ড. রাজ্জাক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 497
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, “মেধাসম্পন্ন জাতি গড়তে সুষম খাদ্যের বিকল্প নেই।

তিনি রোববার (২৮ সেপ্টেম্বর) সকালে বারটান আঞ্চলিক কার্যালয়, সুনামগঞ্জে আয়োজিত “সুস্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি” শীর্ষক সেমিনারে প্রধান অতিথি হিসেবে মূল প্রবন্ধ উপস্থাপনকালে এ কথা বলেন।

ড. রাজ্জাক তার প্রবন্ধে আরও বলেন, সুস্বাস্থ্য নিশ্চিত করতে শুধু সুষম খাদ্য গ্রহণ যথেষ্ট নয়; ফলিত পুষ্টির সঠিক প্রয়োগও সমানভাবে জরুরি। আধুনিক গবেষণা ও প্রযুক্তি নির্ভর খাদ্যাভ্যাস গড়ে তোলা গেলে অপুষ্টি, রোগ-ব্যাধি ও শারীরিক জটিলতা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

সেমিনারে বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের প্রফেসর ড. ওয়াহিদুজ্জামান এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, সুনামগঞ্জের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক,সুনামগঞ্জ জেলা মৎস কর্মকর্তা আল মিনার নুর প্রমুখ।

তারা বলেন, দ্রুত পরিবর্তিত জীবনযাত্রা ও অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস মানুষের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছে। এ পরিস্থিতি মোকাবেলায় স্থানীয়ভাবে উৎপাদিত পুষ্টিসমৃদ্ধ খাদ্যের ব্যবহার বাড়াতে হবে এবং জনসচেতনতা বৃদ্ধিতে গবেষণা প্রতিষ্ঠান, গণমাধ্যম ও কৃষি বিভাগকে একযোগে কাজ করতে হবে।

অনুষ্ঠানের সঞ্চালনা করেন বারটানের আঞ্চলিক কার্যালয় সুনামগঞ্জ এর বৈজ্ঞানিক কর্মকর্তা মুশফিকুস সালেহীন।

সেমিনারে কৃষি গবেষক,জেলা উপজেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, এবং স্থানীয় সাংবাদিকসহ নানা শ্রেণিপেশার মানুষ অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মেধাসম্পন্ন জাতি গড়তে সুষম খাদ্যের বিকল্প নেই : ড. রাজ্জাক

আপডেট সময় : ০৯:০৭:৪২ অপরাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫