ঢাকা ০৯:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

শান্তিগঞ্জে সেনাবাহিনীর সাথে সাংবাদিকদের মতবিনিময়:

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫
  • / 795
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জে গণমাধ্যমকর্মীদের সাথে এক মতবিনিময় সভায় সাংবাদিকদের প্রতি অপরাধ প্রতিরোধে গঠনমূলক ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন সেনাবাহিনীর কর্মকর্তারা।

বুধবার (১৮ জুন) সকাল ১১টায় শান্তিগঞ্জ আর্মি ক্যাম্পে অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথির বক্তব্যে লেফটেন্যান্ট কর্নেল সালেহ আল হেলাল বলেন, “মাদক, চোরাচালান, ডাকাতি ও অন্যান্য অপরাধ দমনে গণমাধ্যমের কার্যকর সহযোগিতা প্রয়োজন। সংবাদ যেন আতঙ্ক সৃষ্টিকারী না হয়ে সমাধানমুখী হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।”

তিনি আরও জানান, সুনামগঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে, যাতে করে অপরাধ সংগঠিত হলে দ্রুত শনাক্ত করে অপরাধীদের আইনের আওতায় আনা যায়। তিনি বলেন, “এলাকাবাসী ও সাংবাদিকদের সহযোগিতা ছাড়া টেকসই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয়।”

সভায় আরও উপস্থিত ছিলেন ছাতক সেনা ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন মোহতাশিম আহনাফ শাহরিয়ার, শান্তিগঞ্জ সেনা ক্যাম্প ইনচার্জ লেফটেন্যান্ট আল হোসাইন প্রমুখ।

মতবিনিময় সভায় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক অধ্যক্ষ ও দৈনিক সুনামগঞ্জের ডাক-এর সম্পাদক সেরগুল আহমেদ, সাংবাদিক মাসুম হেলাল, আব্দুল আলিম, তৌহিদ চৌধুরী প্রদীপ, সেলিম তালুকদার, নুরুল হক, মাহফুজুর রহমান সজিব, শহীদনুর, জমিরুল ইসলাম মমতাজ, সুহেল তালুকদার, আল মামুন, আশিক মিয়া, রমজান, মোশফিকুর রহমান স্বপন, স্বপন কুমার বর্মন, সালেহ আহমেদ, আব্দুস সালাম, মিজানুর রহমান প্রমুখ।

সভা শেষে সাংবাদিকদের মাঝে সৌহার্দ্য ও পারস্পরিক সহযোগিতার পরিবেশ গড়ে তুলতে একান্ত আলোচনা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে সেনাবাহিনীর সাথে সাংবাদিকদের মতবিনিময়:

আপডেট সময় : ০৮:০৯:০১ অপরাহ্ন, বুধবার, ১৮ জুন ২০২৫