ঢাকা ০২:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

নামাজরত অবস্থায় ছোট ভাইকে খু’ন, গ্রেফতার বড় ভাই

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫
  • / 747
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিশ্বম্ভপুর উপজেলার ধনপুর ইউনিয়নের চরগাঁও গ্রামে নামাজরত অবস্থায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন হয়েছেন। পারিবারিক বিরোধের জেরে এশার নামাজ চলাকালীন মসজিদের ভেতরেই এই নির্মম ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয়রা।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার (১৬ জুলাই) রাতে চরগাঁও গ্রামের বাসিন্দা মুজিবুর রহমান (৬০) মসজিদে এশার নামাজ আদায় করছিলেন। এ সময় তার বড় ভাই ফজলুর রহমান (৮০) পেছন থেকে দেশীয় অস্ত্র( মুগুর) দিয়ে মাথায় আঘাত করেন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মুজিবুরকে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার (১৭ জুলাই) ভোরে বিশ্বম্ভপুর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে ঘাতক ফজলুর রহমানকে(৮০) গ্রেফতার করে।

এ বিষয়ে বিশ্বম্ভপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মুখলেছুর রহমান জানান, “নৃশংস এই ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং অভিযুক্তকে দ্রুত গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার দায় স্বীকার করেছে।

পুলিশ বলছে, এই ঘটনার পেছনে দীর্ঘদিনের জমি জমা সংক্রান্ত বিরোধ ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

নামাজরত অবস্থায় ছোট ভাইকে খু’ন, গ্রেফতার বড় ভাই

আপডেট সময় : ১১:৪৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫