ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

কর্মচারী টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২
  • / 567
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কোনো দোকানের কর্মচারী টিকা না নিলে সংশ্লিষ্ট দোকান মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) টিকা গ্রহণে জনসচেতনতা বাড়াতে ‘টিকা নিন, টিকা নিন’ গানের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

ডিএমপি কমিশনার বলেন, টিকা না নেওয়ার পরও যদি মালিক তাদের দোকানে রাখে সে মালিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে। নিজ দায়িত্বে টিকা নিতে হবে। নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে। আপনি সুরক্ষিত না হলে আপনার পরিবার ঝুঁকিতে পড়বে। এগুলো চিন্তা করেই টিকা নিতে হবে। স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ উপস্থিত থাকার কথা থাকলেও শারীরিক অসুস্থতার জন্য তিনি আসতে পারেননি।

ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। অনেক সম্পদশালী দেশেও টাকা দিয়ে টিকা নিতে হচ্ছে। কিন্তু বাংলাদেশ টাকা ছাড়াই সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে।

এমনকি খুঁজে খুঁজে মানুষকে টিকা দেওয়া হচ্ছে। আপনি দেখেন, স্কুল-কলেজের শিক্ষার্থীরা এখন টিকা ছাড়া যেতে পারছে না। দোকান-মালিক সমিতি উদ্যোগ নিয়েছে, কোনো কর্মচারী বা মালিক যদি টিকা না নেয় তাহলে সে দোকান বন্ধ করে দেওয়া হবে।বাংলাদেশ দোকান মালিক সমিতির নেতা ও বিভিন্ন মার্কেটের দোকান মালিক ও কর্মচারীরা সচেতনতামূলক কর্মসূচিতে অংশগ্রহণ করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

কর্মচারী টিকা না নিলে মালিকের বিরুদ্ধে ব্যবস্থা: ডিএমপি কমিশনার

আপডেট সময় : ০৬:৪০:৫৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ ফেব্রুয়ারী ২০২২