ঢাকা ০৭:০৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
  • / 438
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আমার সুনামগঞ্জ ডেস্কঃ
বাংলাদেশ নারী ক্রিকেট দলের দুরন্ত ফর্ম ছুটছেই। সম্প্রতি বিশ্বকাপ বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে দেশে ফেরা দলটি এবার ঘরের মাঠে এশিয়া কাপেও করলো দুর্দান্ত সূচনা।

এশিয়া কাপ টি-টোয়েন্টির উদ্বোধনী ম্যাচেই থাইল্যান্ডকে ৮২ রানে অলআউট করে ৯ উইকেট আর ৫০ বল হাতে রেখে জিতেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাটিং নিয়েছিল থাইল্যান্ড। ১৬ রানে ২ উইকেট হারালেও একটা সময় মোটামুটি ভালো অবস্থানে ছিল দলটি। ১২তম ওভারে ২ উইকেটে ছিল ৫৪ রান।

সেখান থেকে আর ২৮ রান যোগ করতেই থাইল্যান্ডের বাকি ৮ উইকেট তুলে নেন বাংলাদেশি বোলাররা। দলের পক্ষে সর্বোচ্চ ২৬ রান করেন পানিথা মায়া, ওপেনার নাথাকাম চানথামের উইলো থেকে আসে ২০ রান।

বাংলাদেশের বোলারদের মধ্যে সবচেয়ে সফল রুমানা আহমেদ। লেগস্পিনিং এই অলরাউন্ডার ৩ ওভারে মাত্র ৯ রান খরচায় নেন ৩টি উইকেট। দুটি করে উইকেট পান নাহিদা আক্তার, সোহেলি আক্তার আর সানজিদা আক্তার মেঘলা।

ছোট লক্ষ্য তাড়া করতে খুব বেশি সময় নেয়নি বাংলাদেশ। পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে বিনা উইকেটেই ৫২ রান তোলেন দুই ওপেনার শামীমা সুলতানা আর ফারজানা হক।

তাদের ৬৯ রানের জুটিটি ভাঙে শামীমা হাফসেঞ্চুরির একদম দোরগোড়ায় এসে ফিরলে। ৩০ বলে ১০ বাউন্ডারিতে ৪৯ রান করে পাথাওংয়ের বলে বোল্ড হন শামীমা।

তবে বাংলাদেশ তখন জয়ের একদম দ্বারপ্রান্তে। এরপর স্কোর যখন সমতায়, ছক্কা মেরেই ম্যাচ শেষ করেছেন নিগার সুলতানা। ১১ বলে ১০ রানে অপরাজিত থাকেন তিনি। ২৯ বলে হার না মানা ২৬ করেন ফারজানা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

থাইল্যান্ডকে হারিয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

আপডেট সময় : ১১:১৩:০৭ পূর্বাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২