ঢাকা ০৫:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

শান্তিগঞ্জে জমিতে পানি সেচ দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২৫

শান্তগন্জ প্রতিনিধি ::
  • আপডেট সময় : ০৯:০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫
  • / 348
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পূর্ব

বীরগাঁও ইউনিয়নের ধরমপুর

গ্রামে কৃষিজমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার(৩১ ডিসেম্বর) বিকালে উপজেলার ধরমপুর গ্রামের রইছ আলী ও রফিক মিয়ার লোকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের সুনামগঞ্জ সদর হাসপাতাল ও সিলেট এমএজি ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহতরা হলো— ধরমপুর গ্রামের আব্দুস সালাম (৪৫), সিরাজুল ইসলাম (৩০), আব্দুল খালিক ৫০, আবু বক্কর,(৩৩), রিপন আলী (২৫), এশকার হোসেন (৫৫), দিলোয়ার (৩০), আব্দুনুর (৪৫), হোসেন (৩৫), জুবেল মিয়া (২৬), সেনুর আলী (২৪), ইউছুব আলী (৩৫), সুমাইয়া (১৩), শিল্পিনা বেগম (৩৩), রফিক (৩৫), ইছানুর (৩৮), উলিবুর (২৩), রিপন (৩০), হাবিবুর রহমান (৩৯), আনাস আলী, সাব্বির (২৫), কাসেম (৪০)।

পুলিশ ও প্রতক্ষদর্শী সূত্রে জানা যায়, শান্তিগঞ্জ উপ‌জেলার ধরমপুর গ্রামে রইছ মিয়া ও রফিক মিয়ার মধ্যে জায়গা সম্পত্তি নিয়ে বিরোধ চলে আসছিল। কিছুদিন পূর্বে ধরমপুর গ্রামের রফিক মিয়ার ডোবায় কে বা কারা বিষ দেয়। এ নিয়ে উভয়পক্ষের লোকদের মধ্যে নতুন করে বিরোধ সৃষ্টি হয়। সালিসের মাধ্যমে বিরোধ নিষ্পত্তি হলেও মঙ্গলবার বিকালে কৃষিজমিতে পানি দেওয়াকে কেন্দ্র করে ফের বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে যা সংঘর্ষে রূপ নেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে।

সুনামগঞ্জ সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মো. শফিকুল ইসলাম বলেন, ‘সংঘর্ষে অনেক আহত এসেছেন। বেশিরভাগ আহতদের মাথায়, পা, হাতে জখম রয়েছে। গুরুতর আহত দুজনকে সিলেট এমএজি ওসমানি মেডিকেলে রেফার করা হয়েছে।’

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম আলী বলেন, ‘দুই পক্ষের জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। আজ পানি সেচকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষ হয়। পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে জমিতে পানি সেচ দেয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নারীসহ আহত ২৫

আপডেট সময় : ০৯:০১:০১ পূর্বাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫