ঢাকা ০২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

তামিমের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫
  • / 769
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালের স্বাস্থ্যের খোঁজ-খবর নিয়েছেন।

তামিম ইকবাল আজ বিকেএসপিতে একটি খেলায় অংশ নেওয়ার সময় গুরুতর হৃদরোগে আক্রান্ত হন।প্রধান উপদেষ্টার পক্ষ থেকে উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন চৌধুরীর সঙ্গে কথা বলেন।

নিজাম উদ্দিন জানান, হৃদরোগে আক্রান্ত হওয়ার পর তামিমকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়া হয়। তাঁর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাৎক্ষণিকভাবে এনজিওগ্রাম করা হয়।

তিনি আরও বলেন, বিসিবি তামিমের চিকিৎসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে এবং তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় সকল সহায়তা দিতে প্রস্তুত রয়েছে।

নিজাম উদ্দিন জানান, তামিম ইকবালের স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে প্রধান উপদেষ্টাকে নিয়মিত অবহিত করা হবে।

তামিম বাংলাদেশের হয়ে ৭০টি টেস্ট, ২৪৩টি ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন এবং তার বর্ণাঢ্য ক্যারিয়ারে বিভিন্ন সময়ে জাতীয় দলের নেতৃত্ব দিয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তামিমের স্বাস্থ্যের খোঁজ নিলেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১০:৪৫:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ মার্চ ২০২৫