ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

তাহিরপুরে ডাকাতি: পাহারাদার ও বণিক সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন

আমার সুনামগঞ্জ ডেস্ক:
  • আপডেট সময় : ১০:২০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫
  • / 467
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গত ১১ মার্চ বুধবার রাতে তাহিরপুর উপজেলার  বালিয়াঘাট নতুন বাজারের মো. আল-আমীন মিয়ার মোবাইল এবং বিকাশের দোকানে সংঘটিত ডাকাতির ঘটনায় এলাকাবাসীর মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ডাকাতির সময় চোরেরা মুহূর্তের মধ্যে দোকানের সব মালামাল লুট করে নিয়ে যায়, যা এক ব্যবসায়ীর স্বপ্নকে এক নিমিষেই ধূলিসাৎ করে দিয়েছে।

বালিয়াঘাট বাজারে বণিক সমিতি থাকার কথা বলা হলেও অনেকেই তা নিয়ে সন্দেহ প্রকাশ করছেন। স্থানীয় বাসিন্দা গাজী মিয়া বলেন, “বালিয়াঘাট নতুন বাজারে বণিক সমিতি আছে বলে আমাদের জানা নেই। যদিও বাজারের বয়স কুড়ি বছরের উপরে।”

তিনি আরো বলেন, “বাজারের পাহারাদারদের শরীরে এনার্জি নেই। বিদ্যুতের আলোতে একটু কুয়াশা পড়লে তারা চোখেও ঠিকমতো দেখতে পারে না। চোখে না দেখলে কানেও কম শুনার কথা। চুরি ও ডাকাতি ঠেকাতে হলে এলিট ফোর্স নিয়োগ দিতে হবে, অন্যথায় তা সম্ভব হবে বলে আমার মনে হয় না।”

আরেক ব্যবসায়ী আতাউর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “এই হলো একটি বাজার, যার কোনো মা-বাপ নাই। এজন্যই আমি ব্যবসা বাদ দিয়েছি।”

এ ঘটনার পর বাজারের নিরাপত্তাব্যবস্থা নিয়ে নানা প্রশ্ন উঠেছে। স্থানীয়রা মনে করছেন, বাজারের বণিক সমিতির কার্যক্রম যথাযথ না হওয়া এবং পাহারাদারদের দায়িত্বে অবহেলার কারণে এমন ঘটনা বারবার ঘটছে।

এলাকার ব্যবসায়ীদের দাবি, দ্রুত নিরাপত্তাব্যবস্থা জোরদার করে পুনরায় এমন ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়া হোক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুরে ডাকাতি: পাহারাদার ও বণিক সমিতির ভূমিকা নিয়ে প্রশ্ন

আপডেট সময় : ১০:২০:২৩ পূর্বাহ্ন, বুধবার, ১২ মার্চ ২০২৫