ঢাকা ০৭:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

জামালগঞ্জে বালু ভর্তি ২ নৌকাসহ ৪ জন আটক

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ১১:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 264
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামালগঞ্জ থানা পুলিশের অভিযানে অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়েছে। অভিযানে চারজনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন বিশ্বম্ভরপুর থানার ফুলভরি গ্রামের মোঃ আক্তার হোসেন (৩২), কাটাখালী গ্রামের নূর আলম (২৪), ফুলভরি গ্রামের তোফায়েল আহমদ (২৪) এবং তার ভাই মূসা মিয়া (২০)।

আজ শনিবার (২৬ এপ্রিল) দুপুর ২টা ২০ মিনিটের দিকে জামালগঞ্জ থানাধীন সাচনা বাজার ইউনিয়নের অন্তর্গত রক্তি নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। জামালগঞ্জ থানার এসআই মাসুদ রানা সঙ্গীয় ফোর্সকে সঙ্গে নিয়ে এ অভিযান পরিচালনা করেন।অভিযানকালে গ্রেফতারকৃতদের নিকট থেকে প্রায় ১৩০০ ঘনফুট অবৈধভাবে উত্তোলিত বালু ভর্তি ২টি স্টিলবডি নৌকা জব্দ করা হয়। জব্দকৃত বালু ও নৌকার আনুমানিক মূল্য প্রায় ৩০ লাখ ৬৫ হাজার টাকা।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী জামালগঞ্জ থানায় মামলা রুজু করা হয়েছে। তাদেরকে বিজ্ঞ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জামালগঞ্জে বালু ভর্তি ২ নৌকাসহ ৪ জন আটক

আপডেট সময় : ১১:৩০:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫