ঢাকা ০২:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

জামালগঞ্জে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা

জামালগঞ্জ প্রতিনিধি
  • আপডেট সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫
  • / 538
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

“শ্রমিক-মালিক ঐক্য গড়ি, উন্নয়নের শপথ করি”—এ স্লোগানে সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পালিত হয়েছে মহান মে দিবস। দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা।

বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুশফিকীন নূর। র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে উপস্থিত ছিলেন জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল ইসলাম, অটোরিকশা মালিক ও শ্রমিক কল্যাণ সংস্থার সভাপতি শিপন সরকার, সাধারণ সম্পাদক এবাদুল হকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শ্রমিক নেতৃবৃন্দ।

পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন ইউএনও মুশফিকীন নূর। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামরুল হাসান, জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. লুৎফুর রহমান, জামালগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান ভূষণ চক্রবর্তী, ফায়ার সার্ভিসের লিডার বিজয় সিং, জামালগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. আব্দুর রব, আহ্বায়ক কমিটির সদস্য আলী আক্কাস মুরাদ, সাচনা বাজার বণিক সমিতির সভাপতি চিত্ত রঞ্জন পাল ও সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের স্থানীয় সভাপতি নুরুল হক, বিশিষ্ট ব্যবসায়ী মুজিবুর রহমান এবং সদর ইউনিয়ন পরিষদের সচিব গুনেন্দ্র কুমার তালুকদার প্রমুখ।

দিবসটির গুরুত্ব ও শ্রমজীবী মানুষের অধিকার নিয়ে আলোচনায় বক্তারা গুরুত্বারোপ করেন ঐক্য ও সচেতনতামূলক কর্মকাণ্ডের ওপর।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

জামালগঞ্জে মহান মে দিবসের র‌্যালি ও আলোচনা সভা

আপডেট সময় : ১০:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ মে ২০২৫