ঢাকা ০২:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

গাছ থেকে পড়ে নিহত হানিফের পরিবারের পাশে জামায়াত

দোয়ারাবাজার প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৭:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 570
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জীবন-জীবিকার তাগিদে প্রতিদিন সংগ্রামে লিপ্ত থাকা সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামের হতদরিদ্র দিনমজুর হানিফ আলী (৫০) গত ৯ জুন কর্মরত অবস্থায় গাছ থেকে পড়ে মারা যান। জীবিকার সন্ধানে বের হওয়া সেই দিনটিই ছিল তাঁর জীবনের শেষ দিন।

গাছের ডাল ছাঁটাইয়ের কাজ করতে গিয়ে হঠাৎ পড়ে গিয়ে গুরুতর আহত হন হানিফ আলী। পরে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরদিন জেলা সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে জানাজা ও দাফন সম্পন্ন হয়।

হানিফ আলীর মৃত্যুর পর তাঁর পরিবার আজ এক চরম অনিশ্চয়তার মুখে। স্ত্রী, তিন ছেলে ও একমাত্র কন্যাকে নিয়ে গঠিত ছোট্ট সংসারটির একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যু যেন থমকে দিয়েছে পুরো পরিবারকে।

এমন দুঃসময়ে পাশে দাঁড়ালেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। বুধবার (১১ জুন) দুপুরে নরসিংপুর ইউনিয়নের দৌলতপুর গ্রামে নিহতের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের খোঁজখবর নেন তারা।

জামায়াতের নরসিংপুর ইউনিয়ন আমীর আলহাজ্ব আতাউর রহমানের নেতৃত্বে যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি লিডার সুলতান আহমদ, সিলেট মহানগর জামায়াতের মজলিসে শুরা সদস্য অ্যাডভোকেট সিরাজুল ইসলাম, ব্যাংকার আলাউর রহমান আলাল, যুক্তরাজ্য কমিউনিটি লিডার নুরুল আমিন, সাবেক ইউপি সদস্য আশিকুর রহমান, নসকস’র সেক্রেটারি হোসাইন আহমদ, স্থানীয় ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং ছাত্রনেতারা উপস্থিত ছিলেন।

পরিবারের সদস্যদের হাতে আর্থিক সহায়তা প্রদান ছাড়াও জামায়াত নেতারা দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে তারা একই গ্রামের শফিক আলীর বাড়ি এবং সাবেক ইউপি চেয়ারম্যান আইয়ুবুর রহমান রহমানীর কবর জিয়ারত করেন।

এর আগে ঘটনার দিন (৯ জুন) সন্ধ্যায় জামায়াতের স্থানীয় নেতৃবৃন্দ তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান এবং নিহতের পরিবারকে প্রয়োজনীয় পরামর্শ দেন।

জামায়াত নেতৃবৃন্দ বলেন, “এই শোক কখনোই পূরণ হবার নয়, তবে মানবিকতা আর সহানুভূতিই পারে এই পরিবারের পাশে দাঁড়াতে। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি, যেন হানিফ আলীকে জান্নাতুল ফেরদৌস দান করেন এবং তাঁর পরিবারকে ধৈর্য ধারণের তৌফিক দেন।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

গাছ থেকে পড়ে নিহত হানিফের পরিবারের পাশে জামায়াত

আপডেট সময় : ০৭:৫৯:৪৭ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫