ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল

তাহিরপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০২:১৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 297
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর উপজেলায় বৌলাই নদীতে ডুবে তাসমিন (৩) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ জুন) দুপুরে উপজেলার রতনশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তাসমিন স্থানীয় মুবারক মিয়া ও রহিমা বেগম দম্পতির একমাত্র কন্যা।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর আনুমানিক ১টার দিকে খেলতে খেলতে পরিবারের সবার অজান্তে ঘর থেকে বেরিয়ে যায় তাসমিন।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে কোথাও দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির সামনের বৌলাই নদীর ঘাটে গিয়ে পানিতে ভেসে থাকা অবস্থায় তার নিথর দেহ দেখতে পান স্থানীয়রা। পরে নদী থেকে উদ্ধার করে বাড়িতে নেওয়া হয়। কিন্তু ততক্ষণে শিশুটি মারা গেছে।

নিহতের দাদা তৌহিদ মিয়া কান্নাজড়িত কণ্ঠে বলেন, “তাসমিন আমাদের সবার চোখের মণি ছিল। কিছুক্ষণ আগেও খেলছিল, ভাবতেই পারছি না ও আমাদের মাঝে আর নেই।”

পরিবারের সদস্যদের দাবি, নদীর ঘাটে কোনো ধরনের বেড়া বা নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।

এলাকাবাসীও জানান, প্রতিনিয়ত নদীর পাড়ে শিশুদের খেলাধুলা চললেও নিরাপত্তার অভাবে প্রায়ই দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়।

এদিকে, তাসমিনের মৃত্যুতে পুরো রতনশ্রী গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলেই পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তার মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক। পরিবার থেকে কোনো অভিযোগ না থাকায় নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”

উল্লেখ্য, বর্ষা মৌসুমে তাহিরপুরের বিভিন্ন এলাকায় নদী ও খালের পানি বাড়ায় এ ধরনের দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হওয়ার পরামর্শ দিয়েছেন স্থানীয় শিক্ষক ও সমাজকর্মীরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

তাহিরপুরে পানিতে ডুবে তিন বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০২:১৭:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫