ঢাকা ০২:০৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সভায় ছাত্রদলের ক্ষোভ

দোয়ারাবাজার প্রতিনিধি :
  • আপডেট সময় : ১১:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫
  • / 609
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দোয়ারাবাজার উপজেলায় ইউনিয়নভিত্তিক বিএনপির কর্মী সভা চলমান রয়েছে। শনিবার (২১ জুন) উপজেলার লক্ষীপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে স্থানীয় ছাত্রদল নেতা-কর্মীদের অবমূল্যায়ন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন উপজেলা ছাত্রদল নেতারা।

লক্ষীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ইমাম হোসেন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লিখেছেন, “লক্ষীপুর ইউনিয়ন ছাত্রদল বিগত স্বৈরাচার আমলে যে ঘাম, শ্রম, ত্যাগ স্বীকার করেছে তা সবার জানা। ছাত্রদল দলের মূল শক্তি। বিভিন্ন আন্দোলন-সংগ্রামে ছাত্রদল সামনে থেকে নেতৃত্ব দিয়েছে, ইনশাআল্লাহ সামনেও দেবে। অথচ দলের বর্তমান সময়ে বিগত স্বৈরাচারের চামচারা আজ দলের সর্বোচ্চ স্থানে। লক্ষীপুর ইউনিয়ন বিএনপির কর্মীসভায় ইউনিয়ন ছাত্রদলকে যেভাবে অবমূল্যায়ন করা হয়েছে, আমি এর তীব্র নিন্দা জানাই।”

ছাত্রদল নেতা ইফতেখার হোসেনও একই বক্তব্যে ক্ষোভ প্রকাশ করে লিখেছেন, “ছাত্রদল হলো দলের মূল চালিকা শক্তি। অথচ আজ আমাদের প্রাপ্য মর্যাদা থেকে বঞ্চিত করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক।”

উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সানি বলেন, “আমরা অতীতে অনেক নির্যাতন-অত্যাচার সহ্য করেছি। অথচ আজ নিজেদের দলের অভ্যন্তরেই বৈষম্যের শিকার হচ্ছি। সিনিয়রদের কাছে অনুরোধ, আপনারা ত্যাগীদের যথাযথ মূল্যায়ন করুন,আমার নিজ ইউনিয়ন বোগলাবাজারে বিএনপির কর্মী সমাবেশে বক্তব্য দিবে দূরের কথা আমার নামটাও বলেনি।”

উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব সাজিদ বলেন, “ছাত্রদল সব সময় দলের প্রতিটি কর্মসূচিতে অক্লান্ত পরিশ্রম করে। আজকের ঘটনাটি ভুল বোঝাবুঝি বলে মনে করছি।”

দোয়ারাবাজার উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাহাব উদ্দিন শিহাব বলেন, “ছাত্রদল অতীতে আন্দোলন-সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে, ভবিষ্যতেও রাখবে। এ পর্যায়ে এসে ছাত্রদল নেতাকর্মীদের অবমূল্যায়ন খুবই দুঃখজনক। যারা অবমূল্যায়ন করবে, তাদের ছাড় দেওয়া হবে না।”

দোয়ারাবাজার উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খছরুর সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। তবে উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু বলেন, “প্রতিটি কর্মীসভায় সময় সীমিত থাকে, সবার বক্তব্য শোনা বা মূল্যায়ন করা সবসময় সম্ভব হয় না। তবে ছাত্রদল বিএনপির প্রাণ, তাদের যথাযথ মূল্যায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

দোয়ারাবাজারে বিএনপির কর্মী সভায় ছাত্রদলের ক্ষোভ

আপডেট সময় : ১১:৪০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫