ঢাকা ১১:২৮ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল

মাওলানা তোফায়েল খানের দিনব্যাপী গণসংযোগ: জুমার আলোচনায় ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলনের আহ্বান

নিজস্ব প্রতিবেদক :
  • আপডেট সময় : ০৭:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫
  • / 503
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের চরগাঁও মসজিদে শুক্রবার (১৩ জুন) জুমার নামাজের পূর্বে আলোচনা করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা জামায়াতের আমীর  মাওলানা  তোফায়েল খান।

তিনি বলেন, “আমাদের জীবনে ইসলামের বিষয়গুলো পূর্ণাঙ্গভাবে ধারণ করলেই ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় পর্যায়ে শান্তি প্রতিষ্ঠা সম্ভব।”

তোফায়েল খান আরো বলেন, একটি রাষ্ট্র যদি ইসলামী নীতিমালার ভিত্তিতে পরিচালিত হয়—যেখানে শাসক ও শাসিত সবাই আল্লাহর প্রতি জবাবদিহির অনুভূতি নিয়ে কাজ করে—তবে সেই রাষ্ট্রে ইনসাফ, শৃঙ্খলা ও কল্যাণ প্রতিষ্ঠা পায়।
রাসুলুল্লাহ (সা.) মদিনার রাষ্ট্রে ইসলামের আদর্শ প্রয়োগ করে এর বাস্তব উদাহরণ সৃষ্টি করেছিলেন, যেখানে মুসলমান, অমুসলিম, ইহুদি, খ্রিষ্টান সবারই নিরাপত্তা ও অধিকার নিশ্চিত ছিল।

জুমার নামাজ শেষে তিনি স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং বিভিন্ন গ্রামের জনগণের সঙ্গে দিনব্যাপী গণসংযোগে অংশ নেন। এ সময় তিনি বলেন, “যদি সৎ ও যোগ্য নেতৃত্ব সমাজে প্রতিষ্ঠিত হয়, তাহলে সমাজ থেকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মানুষের হয়রানি দূর হবে।”

জননেতা তোফায়েল খানের এই গণসংযোগ কর্মসূচিতে তাহিরপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ মুহাম্মদ রুকন উদ্দিন, সেক্রেটারি মাওলানা মুসলিম উদ্দিন, সহকারী সেক্রেটারি  আনোয়ার উদ্দিন, উপজেলা দায়িত্বশীল কামরুল ইসলাম, রাকাব উদ্দিন বিপ্লবসহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মাওলানা তোফায়েল খানের দিনব্যাপী গণসংযোগ: জুমার আলোচনায় ইসলামের পূর্ণাঙ্গ অনুশীলনের আহ্বান

আপডেট সময় : ০৭:১৭:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫