ঢাকা ০৮:০৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
জুলাই শহীদ দিবস উপলক্ষে ছাতক উপজেলা জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ছাতকের হাসনাবাদ বাজার ব্যবসায়ী কার্যনির্বাহী পরিষদ গঠন: সভাপতি রফিক, সাধারণ সম্পাদক মাওলানা বশির তাহিরপুরে মিথ্যা তকমা দিয়ে সিনিয়র সাংবাদিক আলম সাব্বিরকে হেয় করার প্রতিবাদ  অনলাইন সাংবাদিকতাই এখন একমাত্র ভরসা – সেতুমন্ত্রী হাসপাতাল চালুর দাবিতে সিলেট–সুনামগঞ্জ মহাসড়ক অবরোধ করে “রোড ব্লক কর্মসূচি “ তাহিরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু  সুনামগঞ্জ জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের নির্বাচন,সভাপতি পদে সোহেল ও আফতাবের হাড্ডাহাড্ডি লড়াই এক সপ্তাহে তিন প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরি ভেনিজুয়েলায় ৭.২ মাত্রার ভূমিকম্প, লক্ষাধিক প্রাণহানির শঙ্কা আলমখালী নইছড়া খাল দখল-ভরাটে কৃত্রিম বন্যা, পানিবন্দি শতাধিক পরিবার

শান্তিগঞ্জের বীরগাঁওয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট সময় : ০২:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫
  • / 291
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জ উপজেলার পূর্ব বীরগাঁও ইউনিয়নের উন্নয়ন, সম্ভাবনা নিয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার(১৯ জুন) বিকেলে উপজেলার বীরগাঁও পূর্বপাড়া যাত্রী ছাউনিতে এই নাগরিক সমাবেশের আয়োজন করেন পূর্ব বীরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন।

নাগরিক সমাবেশে বক্তব্য রাখেন গ্রাম ডা. রাসেল আহমদ, মাহমুদ নূর, সাবেক মেম্বার মো. ইসকন মিয়া, বিশিষ্ট মুরব্বী ওয়াজনুর উল্লা প্রমুখ। এসময় বীরগাঁও গ্রামের কয়েস উদ্দিন, জুমার আহমদ, জমির উদ্দিন, তজদুল মিয়া, মিচ্ছু মিয়া, সামিজুল হক ও কাসেম আহমদসহ পশ্চিম বীরগাঁও ইউনিয়নের বিভিন্ন এলাকার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন মাওলানা আকবর আলী।

নাগরিক সমাবেশে সাবেক চেয়ারম্যান ছালেক উদ্দিন বলেন, পূর্ব বীরগাঁও ইউনিয়নবাসী সব কিছু থেকে বঞ্চিত। কিছু রাজনীতিবিদ নিজের এলাকাকে প্রাধান্য দিয়ে বীরগাঁও তথা পূর্ব বীরগাঁও ইউনিয়নকে পিছিয়ে রেখেছেন৷ উন্নয়ন, শিক্ষা সংস্কৃতির পাশাপাশি রাজনীতির দিক দিয়েও পিছনে আমাদের ইউনিয়ন। আমরা চাই সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে একটি কমিটি করে আমাদের অধিকার প্রতিষ্ঠা করতে।

এজন্য সবার আন্তরিকতা দরকার। আজকের নাগরিক সমাবেশের একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হলো কিভাবে আমাদের ইউনিয়নের উন্নয়নসহ সার্বিক বিষয়ে এগিয়ে নিয়ে যাওয়া যায়৷ আর ঘরে বসে থাকার সময় নেই। এখনই আমাদেরকে অধিকার সচেতন হবে৷ এই মুহুর্তে ঐক্যের কোন বিকল্প নেই।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জের বীরগাঁওয়ে নাগরিক সমাবেশ অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৫২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ জুন ২০২৫