ঢাকা ০৭:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ১১ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল মধ্যনগরের হাওর ও কৃষিজমি রক্ষায় হাওরের অবৈধভাবে কান্দা কাটার প্রতিবাদে মানববন্ধন। কৃষিজমির উপরিভাগ কর্তন ও জবরদখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে সরকার।

শান্তিগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

মান্নার মিয়া,শান্তিগঞ্জ প্রতিনিধি::
  • আপডেট সময় : ০৮:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 325
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শান্তিগঞ্জে হাওরে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে কামাল হোসেন (২৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত কামাল হোসেন উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের কাদিপুর গ্রামের কদ্দুস মিয়ার ছেলে। বুধবার (৪ জুন) ভোরবেলা পাগলা মহাসিং নদীতে এই ঘটনা ঘটে।

পারিবারিক সুত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে জটিল মৃগী রোগে ভোগছিলেন কামাল হোসেন। ফলে প্রায়ই খিচুনিতে অসুস্থ হয়ে পড়তেন তিনি। আজ প্রতিদিনের মত হাওরে মাছ ধরার উদ্দেশ্যে বাড়ি থেকে রওনা দেন কামাল হোসেন। বাড়ির ঘাটে মহাসিং নদীতে বাঁধা নৌকায় উঠলে হঠাৎই খিচুনি দেখা দেয় তার। এসময় নৌকা থেকে পড়ে গিয়ে ডুবে যান তিনি।

স্থানীয়রা খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে জেলা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল এসে আধঘন্টার অধিক সময় খোঁজাখু্ঁজি করে কামাল হোসেনের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সুনামগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের ডুবুরি দলের প্রধান জামান উদ্দিন বলেন, ‘৯৯৯ এ খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে ৪০ মিনিট চেষ্টা করে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছি। মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

শান্তিগঞ্জে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে জেলের মৃত্যু

আপডেট সময় : ০৮:৩৩:৫৮ অপরাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫