ঢাকা ০১:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোসাহিদ তালুকদার

আশরাফ হোসেন হিল্লোল, মধ্যনগর প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫
  • / 616
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যনগর উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মো. মোশাহিদ তালুকদারের বিরুদ্ধে উন্মুক্ত জলাশয় ও চারারোপন ভূমি দখলের অভিযোগকে উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিক এবং ব্যক্তিগত ইমেজ ক্ষুন্য করার ষড়যন্ত্র আখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করেন তিনি।

আজ ০২/০৭/২০২৫ ইং দুপুর ৩ ঘটিকায় মধ্যনগর বাজারে উনার নিজ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে মো. মোশাহিদ তালুকদার লিখিত বক্তব্য পাঠ করেন।

এসময় দলীয় নেতাকর্মীসহ বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে মো.মোশাহিদ তালুকদার বলেন, গতকাল একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করে। একই সঙ্গে উপজেলা প্রশাসনের কাছে একটি বানোয়াট, মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অভিযোগপত্র জমা দেয়, যাতে বলা হয় আমি চাড়ারোপন ভূমি ও করুয়াজান মৌজার উন্মুক্ত জলাশয় জবরদখল করেছি। পরে এসব অভিযোগ অনলাইন পোর্টাল ও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ করে আমাকে সামাজিক, রাজনৈতিক ও ব্যক্তিগত ইমেজ নষ্ট করার চেষ্টা চালানো হয়।

তিনি আরও বলেন, যে জমিকে তারা গোচারণভূমি বলে দাবি করছেন, সেটি প্রকৃতপক্ষে একটি ‘চারা রকম’ ভূমি। উক্ত জমি আমার ছোট ভাই মোবাশ্বির আলম বৈধভাবে খরিদ করে মালিকানা অর্জন করেছে। জমির স্বত্ব সংক্রান্ত যাবতীয় কাগজপত্র আমাদের কাছে রয়েছে এবং প্রয়োজনে যেকোনো দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের সামনে তা উপস্থাপন করতে আমরা প্রস্তুত।

একইভাবে উন্মুক্ত জলাশয় দখলের অভিযোগটি অস্বীকার করে তিনি বলেন, জলাশয় দখলের অভিযোগটিও সম্পূর্ণ মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত। আমি কখনোই কাউকে ওই জলাশয়ে প্রবেশ করতে বাধা দিইনি বা নিষেধ করিনি।এমনকি,এলাকাবাসীর কেউ এ ধরনের কোনো অভিযোগ কখনও করেনি। আমার রাজনৈতিক প্রতি পক্ষের কিছু লোকের কু উদ্দেশ্যে আমাকে রাজনীতি ও সমাজে আমার ক্লিন ইমেজকে ক্ষুন্য করা।

তিনি আরো সরাসরি অভিযোগ করে বলেন, এই ষড়যন্ত্রের পেছনে আওয়ামী লীগেরও একটি চক্র কাজ করছে।এই চক্রান্তের মাধ্যমে তারা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতে চায়।

এ ধরনের ষড়যন্ত্রমূলক মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং এসব অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার জন্য সকলের প্রতি অনুরোধ জ্ঞাপন করেন।
তিনি আরো দাবী করেন এধরনের উদ্দেশ্যমূলক সংবাদ প্রকাশের আগে সঠিকভাবে তথ্য যাচাই করা উচিৎ ছিল।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন মোসাহিদ তালুকদার

আপডেট সময় : ০১:২৬:২৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ জুলাই ২০২৫