ঢাকা ১২:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কলেজ শিক্ষিকাকে চাকরিচ্যুতির অভিযোগে সংবাদ সম্মেলন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রক্তি নদীতে হাউজবোডের লোকজনের সঙ্গে সংঘর্ষের ভৈরবের মালবাহী নৌকার মাঝির লাশ উদ্ধার ;আটক ৯ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত  সুনামগঞ্জ ট্রাফিক পয়েন্টে ভয়াবহ আগুন ট্যাকেরঘাট চুনাপাথর খনি মাধ্যমিক বিদ্যালয় অ্যান্ড কলেজের অধ্যক্ষ ৬০ দিনের জন্য সাময়িক বরখাস্ত, ভারপ্রাপ্ত দায়িত্বে মুর্তজ আলী ইনকিলাব জিন্দাবাদ লিখে পোস্ট: ডা. শফিকুর রহমানের স্ট্যাটাস ভাইরাল ধানের শীষে ভোট না দেওয়ায় ধর্ষণের অভিযোগ তাহিরপুরে শিপলু হত্যা মামলা ঘিরে পুরনো রায় নতুন করে আলোচনায়, যুবদল নেতার বক্তব্যে রাজনৈতিক উত্তাপ মধ্যনগরে সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার ছাতক-দোয়ারার মানুষ পরিবর্তন চায়’দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থনে প্রচার মিছিল নেতাকর্মীদের ঢল

মধ্যনগর বাজারে ইউএনও’র উদ্যোগে সিসিটিভি নজরদারি শুরু

আশরাফ উদ্দিন, মধ্যনগর:
  • আপডেট সময় : ০১:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫
  • / 755
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জেলার মধ্যনগর উপজেলার প্রাণকেন্দ্র মধ্যনগর বাজারে সার্বক্ষণিক নজরদারির জন্য সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ বাস্তবায়ন করা হয়, যা আজ থেকে কার্যকর হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উজ্জ্বল রায়ের তত্ত্বাবধানে বাজারের গুরুত্বপূর্ণ স্পটগুলোতে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নজরদারির মাধ্যমে বাজার এলাকায় চুরি, ছিনতাইসহ অপরাধমূলক কার্যক্রম প্রতিরোধে সহায়তা করবে এবং জননিরাপত্তা নিশ্চিত হবে।

এ বিষয়ে ইউএনও উজ্জ্বল রায় বলেন,
“জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যেকোনো অপ্রীতিকর ঘটনার দ্রুত পর্যবেক্ষণ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে সিসিটিভি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও এলাকাবাসী উপজেলা প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, এটি বাজার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনবে এবং অপরাধপ্রবণতা হ্রাস পাবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভবিষ্যতে মধ্যনগর উপজেলার অন্যান্য গুরুত্বপূর্ণ এলাকাগুলোকেও সিসিটিভি ক্যামেরার আওতায় আনার পরিকল্পনা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস : আমার সুনামগঞ্জ | Amar Sunamganj

মধ্যনগর বাজারে ইউএনও’র উদ্যোগে সিসিটিভি নজরদারি শুরু

আপডেট সময় : ০১:৫১:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ জুন ২০২৫